দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি ,দত্তপুকুর: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সংলগ্ন দত্তপুকুর ২-নম্বর ব্লকের পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার। ২০২১ সালে পোস্ট পোল ভায়োলেন্স এর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দত্তপুকুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই উপপ্রধান মান্তু সাহাকে(Mantu Saha) গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ।বুধবার তাকে বারাসাত আদালতে পেশ করা হয়। অন্যদিকে,TMC নেতা প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইলেন। বরানগরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর বাসব দাশগুপ্ত ওরফে দাদন।

প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ। স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ। প্রাক্তন কাউন্সিলর পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে নিজেই প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইলেন।জানা গেছে, বরানগর ২৪ নং ওয়ার্ড অঞ্চলের পৌর প্রতিনিধি ছিলেন বাসব চন্দ্র ঘোষ (দোদন)। ২০১৫ থেকে ২০২২ সাল অবধি তিনি এই পদে ছিলেন। এমনকি কাঞ্চন দে (সাদা গেঞ্জি পরা ব্যাক্তি) নামে এক ব্যক্তির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এই কাঞ্চন বরানগর ২৬ নং ওয়ার্ড অঞ্চলের পৌর প্রতিনিধি আলপনা নাহার ঘনিষ্ঠ বলে জানা গেছে।

অন্যদিকে, বাড়ির মধ্যে মধু চক্র চালানোর অভিযোগে গ্রামবাসীরা হাতেনাতে ধরল কাউন্সিলরকে।উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় একটি বাড়িতে দুই মহিলা সহ তৃণমূল কাউন্সিলর ও এক যুবককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছিল উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলা পুরুষদের নিয়ে এসে ওই বাড়িতে মধুচক্র চালাচ্ছিল তৃণমূল কাউন্সিলর।বুধবার দুপুরেও তিনি ওই বাড়িতে দুজন মহিলা এবং দুজন পুরুষকে নিয়ে আসেন। বিষয়টা নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কর্ণপাত করেননি। কিছু সময় পরে তারা বাড়িতে ঢুকে দেখেন মহিলাদের নিয়ে মদ্যপান করছেন কাউন্সিলর ও দুই যুবক।

তারা মহিলাদের সঙ্গে কথা বলে জানতে পারেন মহিলাদের বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে (Shantipur)। পরবর্তীতে তাদের বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ এসে দুই মহিলা সহ তৃণমূল কাউন্সিলর ও আরো এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।বনগাঁ(Banga) সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ বলেন, এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেলাম তৃণমূলের এই কাউন্সিলর মধুচক্র চালাচ্ছিল। পুলিশ খবর পেয়ে কাউন্সিলর ও দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গ্রামবাসীদের অভিযোগ সত্যি হলে পুলিশ আইনগতভাবে ব্যবস্থা নেবে।যদিও কাউন্সিলারের দাবি, ওই মহিলা তার বাড়িতে ঘর ভাড়া নিতে এসেছিল।এলাকার মানুষের মধুচক্র চালানোর অভিযোগ খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ ।

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও