মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যজুড়ে ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। একের পর এক কাজ করে চলেছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রশাসনিক সভা করে চলেছেন। নানা প্রকল্প ঘোষণা করছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে সংস্কারের কাজ করে চলেছেন। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফরে যাচ্ছেন। রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ১২ দিনের মাথায় শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর এই প্রথম দিল্লি সফরকে কেন্দ্র করে এখন রাজ্য ও জাতীয় রাজনীতিতে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। আজ, বৃহস্পতিবার জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ বৈঠক সেরেই তাঁর এই দিল্লি যাত্রা বলে খবর মিলেছে।

এদিকে আজ অত্যন্ত ব্যস্ততম সূচী রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকালে মুখ্যমন্ত্রী বেলুড় মঠে গিয়ে পুজো দেবেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী চলে যাবেন হাওড়া জেলাশাসক অফিসে। ওখানে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। তারপর মুখ্যমন্ত্রী সোজা দমদম হয়ে রওনা দেবেন অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে। অন্ডাল পৌঁছনোর পর সেখান থেকে শুভেন্দু যাবেন দুর্গাপুরে। সেখানে দুপুর ২টোয় জঙ্গলমহলের পাঁচ জেলাকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের পর সাঁইথিয়া এলাকায় একটি ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেটা সেরে অন্ডাল থেকেই নয়াদিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

অন্যদিকে আগামী পরশুদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে নানা কেন্দ্রীয় প্রকল্প এবং আগের সরকার পশ্চিমবঙ্গে কার্যকর হতে দেয়নি যে বিষয়গুলি তা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হতে পারে। সংবিধান অনুযায়ী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী–সহ মোট ৪৪ জন মন্ত্রী হতে পারেন। সেখানে এখনও পর্যন্ত মাত্র ৬ জন মন্ত্রী হয়েছেন (মুখ্যমন্ত্রী–সহ)। সুতরাং অনেক দফতর এখন মন্ত্রী বিহীন। ফলে সেগুলি মুখ্যমন্ত্রীকেই দেখতে হচ্ছে।

এছাড়া মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে মন্ত্রিসভার তালিকায় সিলমোহর পড়তে চলেছে। এই হাইপ্রোফাইল বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই আজ দিল্লি পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজই দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন সুকান্ত মজুমদারও। সুতরাং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এই প্রথম দিল্লি যাত্রা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠককে ঘিরে এখন রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। হাতে আর বেশি সময় নেই। ১০ দিন পরই নতুন মাস পড়বে (‌জুন)‌। সেখানে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে সেগুলি পূরণ করতে হবে। তাই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণও।

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

ঘর-সংসার ছেড়ে আচমকা আশ্রমবাসী প্রশান্ত কিশোর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

গল্ফ কোর্সে হালকা মেজাজে দিলীপ ঘোষ, স্ট্রোক নিতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি অনুরাগীদের

দিল্লিতে বন্ধ ঘরে মিলল মা ও ছেলের রক্তাত্ত দেহ, চাঞ্চল্য এলাকাজুড়ে

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর

পাকিস্তানের হয়ে গোপনে গুপ্তচরবৃত্তির অভিযোগ, এনআইএ’‌র জালে কলকাতার বাসিন্দা

ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?