মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে গেলেন শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার চিনার পার্কের বাসভবন থেকে বেরিয়ে সোজা তিনি চলে যান মঠে। সেখানে গিয়ে তিনি দেখা করেন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দের সঙ্গে। দেন পুজোও। বেলুড় মঠের ভিতরেই বেশ কিছুক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন মঠ চত্বর। কথা বলেন, সন্ন্যাসীদের সঙ্গে। সূত্রের খবর, দিল্লি যাওয়ার আগে বেলুড় মঠে আশীর্বাদ নিতেই এদিন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম বেলুড়ে গেলেন তিনি। মঠে তাঁকে স্বাগত জানান প্রবীণ সন্ন্যাসীরা। মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমেই শ্রীরামকৃষ্ণ মন্দিরে যান। সেখানে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পুজোও দেন। এরপর তিনি স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত কক্ষে যান। সেখান থেকে শুভেন্দু অধিকারী স্বামী ব্রহ্মানন্দ ও মা সারদা দেবীর মন্দিরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শুভেন্দুকে বেশ কিছু বইও উপহার দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দ। 

আরও পডুন: ‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

এদিন ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বেলুড় মঠ থেকে তিনি সরাসরি তিনি চলে গিয়েছেন হাওড়ার জেলাশাসকের অফিসে। সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী সোজা দমদম হয়ে রওনা দেবেন অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে। অন্ডাল পৌঁছনোর পর সেখান থেকে শুভেন্দু যাবেন দুর্গাপুরে। সেখানে দুপুর ২টোয় জঙ্গলমহলের পাঁচ জেলাকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকের পর বীরভূমের সাঁইথিয়ায় একটি ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচি সেরে অন্ডাল বিমানবন্দর থেকেই নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

আজ, বৃহস্পতিবার সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ থেকে ফিরেই তিনি সেই বৈঠকে যোগ দেবেন। বিশেষ কোনও নির্দেশ এদিনের বৈঠকে দিতে পারেন মোদি, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলও করতে পারেন প্রধানমন্ত্রী। 

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল