সোনা পাপ্পু মামলার তদন্তে শান্তনু সিন্হা বিশ্বাসের কান্দির বাড়িতে ইডি

Share:

May 22, 2026 8:37 am
ইডির অভিযান

সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোনা পাপ্পুর জমি জালিয়াতি মামলায় অভিযান বলে জানা গিয়েছে।

May 22, 2026 8:47 am
দিল্লিতে একাধিক কর্মসূচি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে প্রথমবার দিল্লিতে পা রেখেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দিল্লিতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর।

May 22, 2026 9:28 am
সাময়িক স্বস্তি!

প্রবল গরমে অস্বস্তির মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে কলকাতাও। রবিবার পর্যন্ত অস্বস্তি বজায় থাকতে পারে। 

May 22, 2026 10:19 am
গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক ঘোষের বিরুদ্ধে বিজেপির কর্মী এবং সমর্থকদের হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছিল। সেই সূত্র ধরে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। শুক্রবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।

May 22, 2026 10:23 am
সোনা পাপ্পু মামলার তদন্তে শান্তনু সিন্হা বিশ্বাসের কান্দির বাড়িতে ED

জমি সংক্রান্ত মামলায় ইডির হেফাজতে রয়েছেন কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। কান্দিতে তাঁর বাড়িতেই তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। কান্দির ৮ নম্বর ওয়ার্ডে শান্তনু সিনহা বিশ্বাসের পৈত্রিক বাড়ি। প্রায় ৭ দিন ধরে ওই বাড়িতে ঝুলছে তালা। শান্তনুর বোনও কান্দি পুরসভার উপপ্রধান। তিনিও বাড়িতে থাকেন না বলে জানা গিয়েছে। ইডি আধিকারিকরা এদিন গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন বাইরে। 

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী, খুশি কুড়মি সমাজ

কান্দিতে শান্তনু সিনহার বাড়িতেও হানা ইডির, জোরদার তল্লাশি অভিযান শুরু

ইরান সংকটের জেরে ছেলের বিয়েতে অনুপস্থিত থাকতে পারেন ট্রাম্প