ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সোমবার সকালে উত্তর কলকাতার টালা এলাকায় ব্রিটিশ আমলের একটি বিশাল জলের পাইপ ফেটে বিপত্তি। তার জেরে জলমগ্ন হয়ে পড়ে বনমালী সরকার স্ট্রিট-সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। একই সঙ্গে উত্তর কলকাতার একাধিক এলাকায় ব্যাহত হয় পানীয় জল সরবরাহ। কোথাও জলের গতি কমে যায়, আবার কোথাও সম্পূর্ণ বন্ধ হয়ে যায় জল আসা। আচমকা এই ঘটনায় চরম সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেলস্টেশনের কাছে রেলগেট সংলগ্ন টালা ব্রিজের ঠিক নীচে এই ঘটনা ঘটে। টালা রেল ইয়ার্ডের ভিতরে থাকা প্রায় ৭২ ইঞ্চি ব্যাসের ব্রিটিশ আমলের একটি পুরনো পাইপলাইন ফেটে যায়। এই পাইপলাইনের মাধ্যমেই টালা থেকে কলকাতার বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। ফলে পাইপ ফেটে যাওয়ার পরেই জল সরবরাহের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটে। পাইপ ফেটে প্রচুর পরিমাণে জল রাস্তায় ছড়িয়ে পড়ায় বনমালী সরকার স্ট্রিট-সহ আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকাটি আগে কলকাতা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত থাকলেও বর্তমানে ৯ নম্বর ওয়ার্ডের অধীনে রয়েছে। 

আরও পড়ুনঃ স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

কলকাতা পুরসভা সূত্রে অবশ্য জানানো হয়েছে, একাধিক পাইপলাইনের মধ্যে মাত্র একটিতে ফাটল ধরেছে। তাই জল সরবরাহে বড়সড় সমস্যা হওয়ার আশঙ্কা নেই। ইতিমধ্যেই ফেটে যাওয়া পাইপ মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কী কারণে পুরনো পাইপলাইনে এই ফাটল ধরল, তা খতিয়ে দেখছে পুর কর্তৃপক্ষ। অপরদিকে রেল সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার ৯ নভেম্বর কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস নির্ধারিত সময় দুপুর ১২টা ৫৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টেয় ছাড়বে। কলকাতা-শিলঘাট কাজিরাঙা এক্সপ্রেস সকাল ৯টা ৫ মিনিটের পরিবর্তে দুপুর ১টায় ছাড়বে। অন্য দিকে, কলকাতা-আজমগড় সাপ্তাহিক এক্সপ্রেস সকাল ১১টা ২৫ মিনিটের পরিবর্তে দুপুর ১টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে। কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেসও সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টোয় কলকাতা স্টেশন ছাড়বে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪