কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয়জনকে শেষ বিদায় জানাতে কাশীর পথে রওনা দিয়েছিলেন ১৯ জন। কিন্তু কে জানত, সেই শেষযাত্রাই মুহূর্তের মধ্যে পরিণত হবে আরও এক মৃত্যুমিছিলে। মাঝপথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল সাতজনের। গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে একাধিক পরিবার।   

সোমবার (৯ নভেম্বর) মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার চৌপারন থানার অন্তর্গত দনুয়া ঘাটির জিটি রোডে। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাগোদর এলাকার বিহারো টাঁড় থেকে এক ব্যক্তির দেহ নিয়ে উত্তরপ্রদেশের বারাণসী যাচ্ছিলেন ১৯ জন। তাঁদের উদ্দেশ্য ছিল কাশীতে ওই ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করা। যাত্রীবাহী গাড়িটির ছাদে রাখা ছিল মৃতদেহটি। বাকিরা গাড়ির ভিতরে বসেছিলেন। দনুয়া ঘাটির কাছে কয়েকজন যাত্রী শৌচকর্মের জন্য গাড়ি থামাতে বলেন। সেই সময় চালক গাড়িটিকে রাস্তার পাশে সরানোর চেষ্টা করছিলেন। ঠিক তখনই পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। ছিন্নভিন্ন হয়ে যায় দেহ। 

আরও পড়ুন: চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় চৌপারন থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুল্যান্সের সাহায্যে আহতদের উদ্ধার করে চৌপারন কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের হাজারিবাগের শেখ ভিখারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  দুর্ঘটনায় জড়িত ট্রাকের  চালকের খোঁজ চলছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য