বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই নিখোঁজ মানস ভূঁইয়া, নীরবে কোথায় গেলেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ রাজনীতিবিদ ডাঃ মানসরঞ্জন ভূঁইয়া নিখোঁজ হয়েছেন বলে খবর। রাজ্যে এখন বিজেপি সরকার গঠন হয়েছে। এরপর থেকেই সবংয়ের নেতা তথা প্রাক্তন সেচমন্ত্রীকে আর দেখতে পাওয়া যায়নি। নীরবে কোথায় গেলেন তিনি?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অমল কুমার পণ্ডার কাছে পরাজিত হওয়ার পর থেকেই অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি বলে মনে করছেন এলাকার মানুষজন।

স্থানীয় সূত্রে খবর, সবংয়ের ভিকনীনিশ্চিন্তপুরে রয়েছে মানস ভূঁইয়ার বাড়ি। এখানেই সকাল থেকে রাত পর্যন্ত নেতা–কর্মী, অনুগামী থেকে সাধারণ মানুষের ভিড় করতেন। তখন তিনি মন্ত্রী ছিলেন। এখন পরাজিত রাজনীতিবিদ। তাই কি নীরবে সরে গেলেন?‌ নাকি গোপন দলবদল করছেন?‌ ভোট পরবর্তী হিংসার ভয়ে কি বাড়ি ছেড়েছেন?‌ এই সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। একদা নানা সমস্যার সমাধানে অথবা দলীয় বৈঠক সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই বাড়ি। এখন বাড়ি–সহ আশেপাশে নেমে এসেছে নীরবতা। নেই কোলাহল অথবা রাজনৈতিক কর্মব্যস্ততা। বাড়িতে এখন শুধু আছেন এক মহিলা ও এক পুরুষ কর্মী। তাঁরাই রান্নাবান্না ও বাড়ির দেখাশোনা করছেন।

কংগ্রেসে দীর্ঘদিন ছিলেন মানস ভূঁইয়া। সেখান থেকে তৃণমূল কংগ্রেসে আসেন। একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। এই রাজ্যের মন্ত্রীও হয়েছেন বারবার। সেখানে আজ দল হেরে যেতেই তাঁকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ আজও তাঁকে খুঁজছেন। কিন্তু তাঁকে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় মানুষজনের থেকে জানা গিয়েছে। যদিও প্রাক্তন মন্ত্রী ঠিক কী কারণে বাড়ির বাইরে আছেন সেটা স্পষ্ট নয়। তবে বিষয়টি ঘিরে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। কেউ বলছেন রাজনৈতিক হতাশা, আবার কেউ বলছেন ব্যক্তিগত কারণ এবং দলবদলের গুঞ্জনও তোলা হয়েছে।

তাছাড়া প্রাক্তন মন্ত্রীকে এলাকায় দেখা না পেয়ে অনেকে খোঁজখবর শুরু করেন। তবে কোনও তথ্য তাঁদের হাতে আসেনি। যদিও এখানে কোনও ভোট পরবর্তী হিংসা নেই বলেই স্থানীয় মানুষজন জানান। এমনকী পালাবদলের কোনও রাজনৈতিক উত্তেজনা বা আতঙ্কের পরিবেশ নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এলাকা এখনও শান্ত রয়েছে বলেই মত তাঁদের। তাই মানস ভূঁইয়া আবার ঘরে ফিরে আসুন তা চাইছেন স্থানীয় মানুষজন। একসময়ের রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় এই বাড়ির এখন নিস্তব্ধতা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ