১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কম দামে শক্তিশালী 5G স্মার্টফোন খুঁজছেন? ভারতীয় বাজারে নতুন বাজেট ফোন নিয়ে হাজির HMD। সংস্থাটি লঞ্চ করেছে HMD Vibe 2 5G। যা শক্তিশালী ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 50MP AI ক্যামেরার মতো ফিচার নিয়ে ইতিমধ্যেই নজর কাড়ছে। ১২ হাজার টাকার কম দামে আসা এই স্মার্টফোনটি HMD Vibe 5G-এর আপগ্রেড ভার্সন হিসেবে বাজারে এসেছে।

HMD Vibe 2 5G ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। অন্যদিকে, 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। Nordic Blue, Peach Pink এবং Cosmic Lavender, এই তিনটি রংয়ে ফোনটি পাওয়া যাবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart থেকে এটি কেনা যাবে। লঞ্চ অফারে থাকছে ১৫০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট, ফলে শুরুর দাম নেমে আসছে ৯৪৯৯ টাকায়। 

ফিচারের দিক থেকে ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Unisoc T8200 প্রসেসর। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলবে এবং আগামী দুই বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট মিলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। 

ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি 6000mAh ব্যাটারি ও 18W চার্জিং সাপোর্ট থাকায় দীর্ঘক্ষণ ব্যবহারেও মিলবে নির্ভরযোগ্য ব্যাকআপ। এছাড়াও IP64 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে এই বাজেট 5G ফোনে।

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন