ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাঙ্কিং সেক্টরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য বড় সুযোগ নিয়ে এল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। সংস্থার পক্ষ থেকে Probationary Officer (PO) / Management Trainee (MT)  পদে মোট ৬,৭১৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি সরকারি ব্যাঙ্কে এই নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: Probationary Officer (PO) / Management Trainee (MT)

মোট শূন্যপদ: ৬,৭১৫টি

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে ডিগ্রি বা সমমানের যোগ্যতা অর্জন করতে হবে।

বয়সসীমা

  • ন্যূনতম বয়স: ২০ বছর
  • সর্বোচ্চ বয়স: ৩০ বছর

আবেদন ফি

  • SC/ST/PwBD: ₹১৭৫
  • General/OBC/EWS: ₹৮৫০

কীভাবে আবেদন করবেন?

  1. প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. নতুন রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
  3. ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  4. আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন।
  5. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখুন।

 নির্বাচন প্রক্রিয়া

নিয়োগ হবে তিনটি ধাপে—

  1. প্রিলিমিনারি পরীক্ষা
  2. মেইন পরীক্ষা
  3. ইন্টারভিউ

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন শুরু: ১ জুলাই, ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই, ২০২৬

প্রিলিমস পরীক্ষা: ২২ ও ২৩ অগস্ট, ২০২৬

মেইন পরীক্ষা: ৪ অক্টোবর, ২০২৬

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি