শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

বদলাচ্ছে শ্রীভূমির পুজো, থিমের পুজো বাদ দিয়ে ফিরছে সাবেকিয়ানা! রথের দড়িতে পড়েছে টান, যা জানান দিল আর বেশিদিন বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেফতারের পর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল! আদৌ কি পুজো হবে শ্রীভূমির? পুজো হলে কীভাবে হবে? বলা চলে, সুজিতই এই পুজোর সর্বেসর্বা ছিলেন। যাই হোক, সব জল্পনা-কল্পনা উড়িয়ে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রথযাত্রার দিনেই রীতি মেনে খুঁটিপুজো সম্পন্ন হয়ে গেল শ্রীভূমির। নতুন উদ্যোক্তারা জানিয়েছেন, সুজিত ছাড়াই সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পুজোর আয়োজন করা হবে।   ৫৪তম বর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’।

শ্রীভূমি পুজো কমিটির সভাপতি কনক দেবনাথ জানিয়েছেন, পুজোর রীতি বদলাবে। ‘ব্যক্তি নয়, হবে মানুষের পুজো’। এতদিন এই পুজোকে ঘিরে ব্যক্তি বিশেষের প্রাধান্য থাকলেও এবার থেকে তা হবে না। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিটি বাসিন্দাই এই পুজোতে অংশ নিতে পারবেন। যেটা এতদিন হত না। সুজিত বসুর আমলে শ্রীভূমির পুজোর প্ল্যাণ্ডেল এমনই থিমে সাজানো হত। যা দেখতে কালঘাম ছুটত দর্শকদের। অতীতে বুর্জ খলিফা, ডিজনিল্যান্ড, ভ্যাটিকান সিটি-সহ একাধিক আন্তর্জাতিক থিমের মাধ্যমে সাজানো হয়েছে শ্রীভূমির পুজো, যা দেশ-বিদেশের দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ ছিল। কিন্তু দর্শকদের বিপুল ভিড়ের জন্যে আশপাশের গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছত। স্থানীয় বাসিন্দারাও পুজো উপভোগ করতে পারতেন না। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বিশেষ পরিকল্পনার মাধ্যমে দুর্গাপুজোর আয়োজন করা হবে।

তিনি আরও জানিয়েছেন, ‘এবারের খুঁটিপুজোর সূচনা করেছেন এলাকার মহিলারাই। অতীতে পুজো কমিটিতে মহিলাদের তেমন গুরুত্ব দেওয়া হত না, এবার সেই নিয়মে বদল আনা হচ্ছে। এতদিন পুজোর প্রস্তুতি ও ভিড়ের কারণে প্রায় এক মাস ধরে স্থানীয় বাসিন্দাদের শারীরিক ও মানসিক সমস্যার মুখে পড়তে হত। সেই কারণে এবার সপ্তমী থেকে দশমী পর্যন্তই সীমিত থাকবে পুজোর আয়োজন। পঞ্চমীর দিন প্রতিমা আসবে এবং দশমীর দিন নিয়ম মেনেই বিসর্জন হবে। ইতিমধ্যেই স্থায়ী পুজোর কাঠামোর বাঁশ বাঁধার কাজ শেষ হয়েছে। আগামী ১১ জুলাই ক্লাবে একটি সাধারণ সভা হবে। সেখানেই ৫৪তম বর্ষের দুর্গাপুজো সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পুজোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ 

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?