হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: রহস্যজনকভাবে নিখোঁজ রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার, সতীর্থ এবং ক্রীড়ামহলে। বয়স মাত্র ১৫ বছর। তিনি মধ্য হাওড়ার ৩০/২ উমাচরণ ভট্টাচার্য লেন এলাকার বাসিন্দা এবং সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালের সুযোগও পেয়েছিলেন।

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রথের দিন সে বেরিয়েছিল দুধ কিনতে। এরপর থেকে আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হলেও তার সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে। পরিবারের দাবি, হাওড়া স্টেশনের একটি প্ল্যাটফর্মের সিসিটিভি ক্যামেরায় শেষবার দময়ন্তীকে দেখা গিয়েছে। এরপর তিনি কোথায় গিয়েছেন বা কার সঙ্গে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: বালোচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, তার মেয়ে রাইফেল শুটিংয়ে অত্যন্ত মেধাবী। জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পাওয়ার পর থেকে আরও নিয়মিত অনুশীলন করছিল। প্রতিদিন ভোরে অনুশীলনে যাওয়ার অভ্যেস থাকায় বুধবার রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল সে। তখন নিজের কাছেই ছিল মোবাইল। বাড়ি থেকে বেরনোর সময়ে মেয়ের পরণে ছিল গোলাপি রঙের পোশাক। কিন্তু দময়ন্তী মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছিল, ফলে তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়িতে কোনও ধরনের অশান্তি বা পারিবারিক সমস্যা ছিল না। তাই হঠাৎ করে দময়ন্তীর নিখোঁজ হয়ে যাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে তাঁর ছবি ও নিখোঁজ হওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ কোনও সূত্র পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পুলিশ গোটা ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখে দময়ন্তীর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তাঁর নিরাপদে ফিরে আসার অপেক্ষায় উদ্বিগ্ন পরিবার, বন্ধু এবং ক্রীড়াজগতের বহু মানুষ।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে