‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হতেই একের পর এক আগের সরকারের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। আর তা নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ আজ অভিযোগ তুলেছেন, আর্থিক পরিস্থিতি বেহাল করে দিয়ে গিয়েছে আগের সরকার। আর আজ, শুক্রবার সাংবাদিক বৈঠক করে সার কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এই দুর্নীতির যে তদন্ত হবে ও অডিট হবে তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি।

এদিকে সমবায়কে যে আগের সরকার গুরুত্ব দেয়নি সে কথাও বলেছেন মন্ত্রী। আজ, শুক্রবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে সাংবাদিক বৈঠকে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, ‘‌গত ১৫ বছর সমবায় দফতরকে গুরুত্ব দেওয়া হয়নি। আজ বিজেপির সরকার আমাকে দায়িত্ব দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সমন্বয় রেখে কৃষকদের উন্নতি কেমন করে হবে সেটা দেখব। যাঁরা টাকা লুট করেছেন তাঁরা টাকা ফেরত দিন। না হলে যে ব্যবস্থা নেওয়ার নেব। লং টার্ম লোন নিয়ে কোটি কোটি টাকা নষ্ট করেছে। সমবায় ব্যাঙ্কের টাকা লুট করা হয়েছে। সেসব ফেরত দিন।’‌

অন্যদিকে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আসা হবে বলেও আশ্বাস দেন খাদ্যমন্ত্রী। এখান থেকেই সরাসরি অফিসারদের হুঁশিয়ারি দেন তিনি। এই বিষয়ে অশোক কীর্তনিয়ার স্পষ্ট বার্তা, ‘‌কেন্দ্রীয় ১৬টা প্রকল্প আছে সেগুলি এখানে আনব। অফিসারদের বলেছি ১ কোটি থেকে শুরু করে যারা বেশি টাকা নিয়েছে অথচ এখনও দেয়নি তাদের লিস্ট করুন। অফিসার যারা দুর্নীতি করেছে তাদের লিস্টও করছি। সার কিনতে দুর্নীতি হয়েছে। অডিট হবে তার মাধ্যমে ঠিক করব কোন অফিসার জড়িত। কত টাকা সরকারকে দিতে হয়েছে। সেটা দেখে ফেরত নেব।’‌

এছাড়া একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। আর তা নিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার কথায়, ‘‌আগে যেভাবে লোন দেওয়া হয়েছে এখন থেকে সেটা হবে না। এখন ফিল্ড ভেরিফিকেশন করে তবেই লোন দেওয়া হবে। অফিসারদের দায়িত্ব দিচ্ছি। যদি দুর্নীতি হয় ওই অফিসারকে ধরব। টাকা দেওয়ার আগে ভাবতে হবে কিভাবে ফেরত নেব। কৃষকদের বেনিফিট দেখতে হবে আবার সরকারকেও দেখতে হবে। পুরো রাজ্যে নিচু থেকে উঁচু তলা পর্যন্ত অডিট হবে। সমবায় নির্বাচনে আগের মতো আর সমস্যা ঝামেলা হবে না। কৃষকরাই মেম্বার তারাই চালাবে। সব সমবায় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। যাদের জন্য ব্যাঙ্ক তারাই থাকবে কমিটিতে। কোন রাজনীতির লোক বাইরে থেকে বসবে না। সমবায়ে শেষ ৩ বছর নিয়োগ হয়নি। এবার ৩১৫ পদে নিয়োগ হবে।’‌

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ, বিশ্বের ৫০ উষ্ণতম শহর ভারতেই রয়েছে

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী