পঞ্জাবে পথকুকুর সরানোর অভিযান নিয়ে কী বললেন রবিনা টন্ডন?

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবে পথকুকুর সরানোর সরকারি অভিযান শুরু হতেই উদ্বেগ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে একটি আবেগঘন আবেদন জানিয়েছেন , যাতে এই রায়টি সহানুভূতি, মানবিকতা এবং ভারসাম্যের সাথে ব্যাখ্যা ও কার্যকর করা হয়। 

সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর পঞ্জাব সরকার জনবহুল এলাকা থেকে পথকুকুর সরানোর জন্য বিশেষ অভিযান শুরু করেছে। সরকারের তরফে জানানো হয়েছে, যেসব কুকুর বিপজ্জনক বা আক্রমণাত্মক বলে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে আইনি নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ইউথেনেশিয়ার মতো ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে। এই সিদ্ধান্ত ঘিরেই সরব হয়েছেন অভিনেত্রী রবিনা টন্ডন। শনিবার, ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে উদ্দেশ্য করে একটি নোট শেয়ার করেছেন, যেখানে তিনি আশা প্রকাশ করেছেন যে “জনসুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি আন্তরিকভাবে আশা করি, এই রায়ের ব্যাখ্যা ও বাস্তবায়ন যেন মানবিক এবং ভারসাম্যপূর্ণ ভাবেই করা হয়।”

রবিনার মতে, পথকুকুর সমস্যার সমাধানে নির্বীজকরণ, টিকাকরণ, সঠিক আশ্রয় এবং পুনর্বাসনের মতো দীর্ঘমেয়াদি ও সহানুভূতিশীল পদক্ষেপই সবচেয়ে কার্যকর হতে পারে। এতে যেমন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনই প্রাণীদের প্রতিও ন্যায্য আচরণ করা সম্ভব হবে। তিনি আরও লেখেন, “প্রশাসন, পশু কল্যাণ সংস্থা এবং বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করলে পঞ্জাব এই সংবেদনশীল বিষয়টি দায়িত্ব ও মানবিকতার সঙ্গে সামলানোর উদাহরণ তৈরি করতে পারে। আমরা নির্বাক প্রাণীদের সঙ্গে কীভাবে আচরণ করি, সেটাই সমাজ হিসেবে আমাদের পরিচয় তুলে ধরে।”

 

 

 

এর আগে, সোনু সুদও তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি জানান, পঞ্জাবে পথকুকুরদের নিয়ে যা ঘটছে, তা দেখে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। সোনুর কথায়, “আজ আমি একটি টুইট দেখেছি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর তাদের সাথে কথিতভাবে কী ঘটছে, তা নিয়ে আমি অনেক ভিডিও দেখেছি। সেগুলো খুবই উদ্বেগজনক ছিল।”

তিনি আরও বলেন, “আমাদের এটা বুঝতে হবে যে কুকুর অত্যন্ত বিশ্বস্ত প্রাণী। বহু মানুষ পথকুকুরদের দত্তক নেন, নিয়মিত খাবার দেন এবং তাদের যত্ন নেন। সব পথকুকুরই বিপজ্জনক নয়। যদিও কখনও কখনও শিশুদের কামড়ানোর মতো ঘটনাও ঘটে, তবে স্থানীয় মানুষ সাধারণত জানেন কোন কুকুরগুলো আক্রমণাত্মক। অভিযোগ উঠলে অনেক ক্ষেত্রেই সেই কুকুরগুলিকে সরিয়েও দেওয়া হয়,” মন্তব্য করেন সোনু সুদ।

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

‘পরিযায়ী হয়ে কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না’, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে