ক্যালিফোর্নিয়া যেকোনও সময় বিস্ফোরণ, ঘরবাড়ি ছেড়ে পালালেন ৪০ হাজার বাসিন্দা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাঙ্কে যেকোনও সময়ে ঘটতে পারে  ভয়াবহ বিস্ফোরণ। ওই বিস্ফোরণ কেড়ে নিতে পারে বহু মানুষের প্রাণ। তাই প্রশাসনের নির্দেশ পেয়েই ঘড়বাড়ি ছেড়ে জীবন হাতে নিয়ে পালালেন ৪০ হাজার বাসিন্দা। 

অরেঞ্জ কাউন্টিতে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ায় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। এই খবর জানতে পারেই ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের গার্ডেন গ্রোভ শহরের প্রায় ৪০ হাজার  বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।  স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্লাস্টিক কারখানার বড় একটি স্টোরেজ ট্যাঙ্ক অতিরিক্ত গরম হয়ে  উঠেছিল এবং এর ভেতর থেকে বিপজ্জনক গ্যাস নির্গত হতে শুরু করে। জানানো হয় ট্যাঙ্কটিতে ৬ হাজার থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট রয়েছে, যা প্লাস্টিক ও বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।  বিষয়টি নিয়ে গার্ডেন গ্রোভ ফায়ার বিভাগের প্রধান ক্রেইগ কোভি বলেছেন, ‘এই ট্যাংকটি যেকোনো সময় ফেটে যেতে পারে, আমরা জানি না কখন এটি ঘটবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ তিনি আরও জানান, ট্যাঙ্কের  ‘নিরাপদ তাপমাত্রা’ প্রায় ৫০ ডিগ্রি বলে মনে করা হয়, অথচ শুক্রবার সন্ধ্যায় তা প্রায় ৬১ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। দমকল কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। 

আরও পড়ুন: নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় বাংলাদেশি নায়ক জায়েদ খান

দমকল বাহিনীর কর্তারা জানিয়েছেন, ট্যাঙ্কটি থেকে প্রায় ৭,০০০ গ্যালন রাসায়নিক অপসারণের করা হয়েছিল, কিন্তু একটি ত্রুটিপূর্ণ ভালভের কারণে তা সম্ভব হয়নি। এখন প্রশাসন দুটি আশঙ্কা করছে।  হয় ট্যাঙ্কটি বিস্ফোরিত হতে পারে অথবা কোনো ফাটলের কারণে বিষাক্ত রাসায়নিকগুলো বাইরে ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ৯ বর্গমাইল এলাকা খালি করে দেওয়া হয়েছে। প্রায় ১৩টি স্কুল এবং আরও দুটি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে।  প্রাণহানি এড়াতে গার্ডেন গ্রোভের পাশাপাশি সাইপ্রেস, স্ট্যানটন, আনাহাইম, বুয়েনা পার্ক ও ওয়েস্টমিনস্টার শহরের কিছু অংশের বাসিন্দাদেরও জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জ

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত