শিশুহত্যা নিয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশের ‘হাসাহাসি’, ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে নেটনাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুর সুলুরে ১০ বছর বয়সী এক শিশুকন্যার রহস্যজনক মৃত্যু ঘিরে যখন গোটা রাজ্য শোক ও ক্ষোভে উত্তাল, ঠিক সেই সময় পুলিশের এক সংবাদ সম্মেলনের ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, শিশুহত্যার মতো স্পর্শকাতর ঘটনা নিয়ে কথা বলার সময় কয়েকজন শীর্ষ স্তরের পুলিশ কর্মকর্তা হাসাহাসি করছেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন সবাই।

ভাইরাল হওয়া ভিডিওটি ‘মেঘ আপডেটস’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক নারী কর্মকর্তাসহ তিনজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমের সামনে বসে আছেন। আলোচনার একপর্যায়ে তাঁদের হাসতে ও নিজেদের মধ্যে মজা করতে দেখা যায়। অভিযোগ উঠেছে, ভিডিওতে উপস্থিত কর্মকর্তাদের একজন পশ্চিমাঞ্চলের ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। এর আগেই সুলুরের এই মর্মান্তিক ঘটনা তামিলনাড়ুজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। পরিবারের দাবি, বাড়ির বাইরে খেলতে থাকা অবস্থায় শিশুটি নিখোঁজ হয়। পরে একটি পুকুরের ধারে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আশঙ্কা করা হলেও পরিবারের সদস্যরা যৌন নির্যাতনের অভিযোগও তুলেছেন। এ ঘটনায় ইতিমধ্যেই নাগাপত্তনমের দুই দিনমজুর কার্তিক (৩৩) ও মোহনরাজকে গ্রেফতার করেছে পুলিশ।  তবে সমাজ মাধ্যমে ভিডিওটি দেখে অনেকেই কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের দাবি জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “এ ধরনের নির্মম ঘটনায় এমন আচরণ  লজ্জাজনক। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

আরও পড়ুনঃ ইবোলা আতঙ্কে সতর্ক ভারত, তিন দেশে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

অন্যদিকে, কিছুজন ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, ভিডিওটি সম্পাদিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হতে পারে। যদিও এ বিষয়ে এখনও সেভাবে কোনো ব্যাখ্যা দেয়নি তামিলনাড়ু পুলিশ। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। তিনি একে “অমানবিক ও ক্ষমার অযোগ্য অপরাধ” বলে মন্তব্য করেছেন।

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের