দুই বছর বাদে সীমান্ত খুলে দিল অস্ট্রেলিয়া

তবে পশ্চিম অস্ট্রেলিয়ায় এখনই প্রবেশ করা যাবে না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দু বছর বাদে অস্ট্রেলিয়া তাদের সীমান্ত খুলে দিল। করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙতে ২০২০ সালে সীমান্ত সিল করে দিয়ছিল স্কট মরিনসন সরকার। সীমান্ত খুলে দেওয়ায় সে দেশে খুশির হাওয়া। উডা়নের চাকা সিডনি বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করতেই হর্ষোল্লাসে মেতে ওঠেন যাত্রীদের পরিবারবর্গ। তাদের হাতে ছিল ফুলের তোড়া।

সিডনি বিমানবন্দরে এসেছিলেন শ্যার্লোটে। ঠাকুরদা দু বছর বাদে দেশে ফেরেন। শ্যার্লোটে স্থানীয় সংবাদমাধ্যম লোকাল নাইন নেটওয়ার্ককে জানিয়েছেন,‘ঠাকুরদাকে ভীষণ ভীষণ ভাবে মিস করেছি। দু বছর বাদে দেশে ফিরছেন। সত্যি ভীষণ ভালো লাগছে।’

অস্ট্রেলিয়া সরকার জানিয় দিয়েছে, যারা করোনার দুটি টিকা নিয়েছেন, তাদের আর নিভৃতবাসে থাকার প্রয়োজন নেই। তবে যারা টিকা নেননি, তাদের ১৪দিন হোটেলে থাকতে হবে এবং হোটেলের খরচ তাঁকেই বহন করতে হবে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, সিডনি বিমানবন্দরে ৫০টি আন্তর্জাতিক উড়ানের অবতরণ করার কথা। তবে পশ্চিম অস্ট্রেলিয়ায় এখনই প্রবেশ করা যাবে না। ৩ মার্চ পর্যন্ত পশ্চিম অস্ট্রেলিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সীমান্ত খুলে দেওয়ায় খুশি সে দেশের পর্যটন এবং শিল্পমন্ত্রী ড্যান তেহান। বিবিসিকে তিনি জানিয়েছেন, ভালো খবর। অত্যন্ত ভালো খবর। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন ৬,৬০,০০০জন। ফলে, তাঁরা আবার কাজে যোগ দিতে পারবেন।

করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙতে বিধিনিষেধ আরোপের ফলে ভিন দেশ থেকে আসা পর্যটকদের সংখ্যাও যেমন হ্রাস পেয়েছিল, অস্ট্রেলিয়ার নাগরিকেরাও গৃহবন্দি হয়ে পড়েছিলেন। তবে সীমান্ত খুলে দেওয়া পর্যটন শিল্প খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন না পর্যটন এবং শিল্পমন্ত্রী ড্যান তেহান।

আরও পড়ুন হাইস্পিড ট্রেন চালাবেন মহিলা

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ