নন্দীগ্রাম–হলদিয়া ব্রিজের প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী, তৎপর জেলা প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী পদে বসেই একের পর এক কথা রাখতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আর তা নিজে বারবার সবার সামনে জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে যে কথাগুলি দিয়েছিলেন এখন সেগুলিই বাস্তবায়িত করছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে কথা শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে অপেক্ষমান নন্দীগ্রাম–হলদিয়া সংযোগকারী সেতু তৈরি করা হবে। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে দ্রুত কাজ শুরু করল জেলা প্রশাসন। আজ, রবিবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা। তার আগে কাজ শুরু হয়ে গেল।

শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জেতার পর আসনটি ছাড়লেও তাঁর দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। তাই একদিন আগেই হলদি নদীর ধারে সেতু নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করলেন হলদিয়ার মহকুমাশাসক–সহ অন্যান্য অফিসাররা। আসলে হলদিয়া আর নন্দীগ্রামের মধ্যে রয়েছে বিশাল হলদি নদী। তার উপর একটি সেতুই পূর্ব মেদিনীপুরের দুই এলাকার মধ্যে যাতায়াতের লাইফলাইন হতে পারে। এমনটাই চেয়েছিলেন সাধারণ মানুষ। আর এই সেতু গড়ে উঠলে সময় বাঁচবে। এতদিন সেটা তৈরি হয়নি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের অন্যতম ইস্যু ছিল এই সেতু। তাই তৃণমূল এবং বিজেপি দু’দলই প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনে জিতলে সবার আগে ওই সেতু তৈরি করা হবে।

তবে তৃণমূল কংগ্রেস এই আসনটিই শুধু নয়, গোটা নির্বাচনটিই হেরে গিয়ে বিরোধী দলের তকমা পেয়েছে। আর এখান থেকেও জিতেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে। এই আবহে শুভেন্দু অধিকারী এখান থেকে জেতার পর নিজের প্রতিশ্রুতি ভোলেননি। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসনে জয়ের পর নিয়ম মেনেই শুভেন্দু অধিকারীকে একটি আসন ছাড়তে হয়েছে। তিনি নিজের গড় নন্দীগ্রাম ছেড়েছেন। সেখানে কদিন পর উপনির্বাচন হবে। তবে তার আগে নিজের দেওয়া কথা রাখার জন্য উদ্যোগী হলেন। হলদি নদীর উপর সেতু নির্মাণে তোড়জোড় শুরু হয়ে গেল।

এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল নন্দীগ্রাম–হলদিয়া সেতু। এবার এই সেতুর জায়গা নিয়ে প্রাথমিক সমীক্ষা করল জেলা প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমাশাসক, জেলার ইঞ্জিনিয়াররা, বিডিও, ভূমি রাজস্ব দফতরের অফিসাররা, পঞ্চায়েত সমিতির সভাপতি–সহ কর্মাধ্যক্ষরা। মুখ্যমন্ত্রী হওয়ার পর রবিবার বিকেলে প্রথম নন্দীগ্রামে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। তার মঞ্চ প্রস্তুত হয়েছে। তার আগেই সেতু নির্মাণের কাজ হচ্ছে জানতে পেরে খুশি নন্দীগ্রামবাসী।

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

‘দিদি নং ওয়ান’-এর শুটে শ্বেতা-রুবেল, তবে কী শো ছাড়লেন ‘সঞ্চালিকা’ রচনা?

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর