হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাবড়া: এলাকায় অবৈধ কোনো নির্মাণ চলবে না। পৌরসভাকেই দায়িত্ব নিয়ে ভাঙতে হবে অবৈধ নির্মাণ।রবিবার এমনটাই হুঁশিয়ারি দেন হাবড়ার বিধায়ক(MLA Habra) অশোক কীর্তনিয়া।হাবড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কামারথুবা এলাকায় পুকুর ভরাট করে চলছিল অবৈধ নির্মাণ ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মালিককে সমস্ত বৈধ নথি দেখাতে বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী(Food Minister) । বিধায়ক বলেন, নবনির্মীয়মান বিল্ডিং যেটি তৈরি হচ্ছে সেটি অবৈধ। কোনরকম অনুমতি নেই।ফলে পৌরসভার দায়িত্ব এটি দেখার । তাই পৌরসভাকে ভাঙতে হবে এই অবৈধ বিল্ডিং।আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভাঙতে হবে। পুরসভাকে সময়সীমা বেঁধে দেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

কি করে পুকুর ভরাট করে, রাস্তায় থাকা কালভার্টের ওপর বেআইনি নির্মাণ হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিধায়ক। বেআইনি নির্মাণ রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। এরপরই রবিবার সকাল থেকে কলকাতায় কসবা এবং বেলেঘাটা এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ বুলডোজার(Bulldozar) দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

যারা এই অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত তারা কাদের মদতে এই কাজ করছেন তা জানতে চান হাবড়ার বিধায়ক। স্থানীয় মানুষজন জানান, তাঁরা এই বেআইনি একের পর এক নির্মাণে প্রতিবাদ করায় যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা পাল্টা হুমকি দেয় বাসিন্দাদের। এরপরই খবর পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থলে যান হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। পুরসভাকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন তিনি।

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার