ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা এখনও চলছে। যুদ্ধ সম্পূর্ণরূপে থামাতে এখনও মেলেনি সমাধান সূত্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন খুব দ্রুত যুদ্ধ শেষ হতে চলেছে। এর মধ্যেই ট্রাম্প বলেছেন আরও বড় এক কথা। জানিয়েছেন তিনি যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করেন, তবে সেটা হবে “ভালো ও যথাযথ”। শুধু তাই নয় তাঁর করা চুক্তি হবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চুক্তির চেয়েও উন্নত মানের।

সোমবার (২৫ মে) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করি, তবে তা হবে একটি ভালো ও যথাযথ চুক্তি, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা চুক্তির মতো নয়, যা ইরানকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং পারমাণবিক অস্ত্র তৈরির একটি স্পষ্ট ও উন্মুক্ত পথ করে দিয়েছিল।’ ট্রাম্প তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘আমাদের চুক্তিটি আগের চুক্তির সম্পূর্ণ উল্টো বা বিপরীত। কিন্তু এখনও বাইরে থেকে কেউ এটি দেখেনি বা জানে না এর ভেতরে আসলে কী আছে। এমনকি এর সব শর্ত নিয়ে এখনও চূড়ান্ত আলোচনাও শেষ হয়নি। সুতরাং, সেই সব পরাজিত ব্যক্তিদের কথায় মোটেও কান দেবেন না, যারা নিজেরা কিছু না জেনেই কোনো বিষয়ের সমালোচনা করতে ভালোবাসে।’

আরও পড়ুন: ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

 শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, অনেকটাই হয়ে গিয়েছে শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা ।  ঘোষণার আগে শুধু কিছু বিষয় চূড়ান্ত হওয়া বাকি মাত্র।  মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘চুক্তিটি চূড়ান্ত হওয়ার দিকে। বর্তমানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। শীঘ্রই তা ঘোষণা হবে। চুক্তিতে অনেক বিষয় আছে। তবে তার মধ্যে অন্যতম বিষয়ই হল হরমুজ় প্রণালী। চুক্তির অংশ হিসাবে ওই প্রণালী খুলে দেওয়া হবে।’ এমনকি ভারতে সফররত মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো রবিবার বিকেলে দিল্লি থেকে বলেন, “কয়েক ঘণ্টায় গোটা বিশ্ব একটি সুখবর পেতে চলেছে।’

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

‘ককরোচ জনতা পার্টি’-র নামে সাইবার ফাঁদ, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প