নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে আক্রান্ত বিজেপি কর্মী ঈশ্বর রত্না। নৈহাটী পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা সে। মাথায় ৫২ টি সেলাই পড়েছে। বুকে পিঠে আঘাত রয়েছে। পরিবার জানিয়েছে প্রতি দিনের মত রাতে খাওয়া দাওয়া করে এলাকায় গঙ্গার ঘাটের দিকে গিয়েছিলেন। সে সময় পিছন দিক থেকে ওর মাথায় রড, লাঠি দিয়ে তৃণমূলের দুষ্কৃতী কুন্দন তাঁতোয়া ও চন্দন তাঁতোয়া হামলা চালায়। বিজেপি কর্মীর বাবা শ্যামসুন্দর রত্না বলেন, এই এলাকায় ছেলে একমাত্র বিজেপি করে বলে বার বার ওকে হেনস্থা করা হয়েছে। এবার প্রাণে মারতে চেয়েছিল। ভেবেছিল মরে গেছে ।

তাই ওরা ওকে গঙ্গার পাড়ে ফেলে দিয়েছিল। ঘটনার খবর পেয়ে তিনি গিয়ে দেখেন ছেলে রক্তাত্ব অবস্থায় পড়ে রয়েছে। প্রথমে নৈহাটি হাসপাতাল এবং সেখান থেকে কল্যানীর জে এন এম হাসপাতাল(Kalayani J N M Hospital)ঘুরে কলকাতার আর জিকরে (R G Kar)স্থানান্তরিত করা হয়। ঘটনা নিয়ে স্থানীয় বিজেপির যুবমোর্চার নেতা লখিন্দর রাজভর বলেন, ঈশ্বর ওয়ার্ডের সক্রিয় বিজেপি কর্মী। এর আগেও তৃণমূল ওকে মেরেছে।

কিন্তু ক্ষমতা হারিয়েও এখানে তৃণমূলের দুষ্কৃতীরা দাপট দেখাচ্ছে। তিনি দলকে বিষয়টি জানিয়েছেন। থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।অন্যদিকে,সল্টলেক সিএ মার্কেটের কুখ্যাত তোলাবাজ তৃণমূল নেতা চন্দন ভট্টাচার্যকে সোমবার হাতেনাতে ধরে উত্তম মধ্যম দেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কোনওক্রমে তাঁকে জনরোষ থেকে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ।দীর্ঘদিন ধরে এই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

প্রেম যে কাঁঠালের…! ১৪ বছরের কিশোরের প্রেমে হাবুডুবু ৪০ বছর বয়সী চার সন্তানের জননী

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার