রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালবদলের পরে মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার দিল্লিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎও করেছিলেন তিনি। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের আগে ফের মুখ্যমন্ত্রীর ডাক পড়ল রাজধানীতে। আগামী বৃহস্পতিবার দিল্লিতে যেতে পারেন তিনি। চূড়ান্ত আলোচনার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

গত বৃহস্পতিবার প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লিতে পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। প্রথমবারের সফরে তিনি দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে একাধিক বিষয়ে আলোচনাও করেছেন। এবার ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার তিনি যেতে পারেন। রাজ্য মন্ত্রিসভা সম্পূর্ণ গঠন এখনও হয়নি। তার আগেই চূড়ান্ত আলোচনা করার জন্য ডেকে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মন্ত্রিসভা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গেও কথা হতে পারে। প্রধানমন্ত্রীর দফতরে সম্ভাব্য মন্ত্রিসভার একটি তালিকা জমা করা হয়েছে। সেখানে ৪০ জনের নাম রয়েছে। সেই তালিকা যাচাই করে দেখার জন্য গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। সেই নিয়েই আলোচনা করতে সম্ভবত ডেকে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। দিল্লিতে যাওয়া এবং আলোচনা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। রাজধানী দিল্লিতে বাংলার মন্ত্রিসভার সম্প্রসারণ ঘিরে আলোচনা এখন কার্যত রয়েছে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরে মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন, সেই নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

প্রেম যে কাঁঠালের…! ১৪ বছরের কিশোরের প্রেমে হাবুডুবু ৪০ বছর বয়সী চার সন্তানের জননী

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার