হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: কারোর বিরুদ্ধে কোনরকম অভিযোগ পেলে সেই অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।মিলকী গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই বার্তা দিলেন বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল(MLA Gour Chandra Mandal)।রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো নিজ নিজ এলাকার হাসপাতাল পরিদর্শন করেছেন বিজেপি বিধায়করা। সেই মতোই সোমবার মালদা জেলার মানিকচক বিধানসভার(Manickchak Assembly) অন্তর্গত মিলকী গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন মানিকচক বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল।

হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসার মান আরো উন্নত করার লক্ষ্যে রোগী কল্যাণ সমিতির বৈঠক করেন এদিন তিনি।সোমবার মিলকী গ্রামীণ হাসপাতাল(Milki Helath Center) কর্তৃপক্ষের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মিলকী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ও ইংলিশবাজার ব্লক বিডিও ও মিলকী ফাঁড়ি পুলিশকর্তাদের উপস্থিতিতে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল।বৈঠক থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশ দেন তিনি। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন, রোগীরা যাতে সুচিকিৎসা সহজেই পায়,সকল চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা যাতে নিজেদের ডিউটি ঠিকভাবে পালন করে এই সমস্ত বিষয়ে বিশেষ নজরদারি চালানোর কথা বলেন বিধায়ক।

কারোর বিরুদ্ধে কোনরকম দুর্নীতির অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ারও কথা জানান এদিন তিনি।বৈঠক শেষে হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ড, সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বিধায়ক। ভারত সরকারের অধীন আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ প্রক্রিয়া মিলকী গ্রামীণ হাসপাতালে দ্রুতগতিতে শুরুর মুখে।হাসপাতালে আরো পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর দরকার রয়েছে যা দ্রুত সমাধান করা হবে বলে জানান বিধায়ক।

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল