ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

এ বছর পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন বাংলা থেকে টলিউডের জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনিও অন্যান্য কৃতীদের সঙ্গে পুরস্কার নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পদ্ম পুরস্কার’ প্রদান ঘিরে সোমবার (২৫ মে) সকাল থেকেই নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে সাজো সাজো রব। বিকেল হতেই দেশের কৃতী সন্তানরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মানিত পুরস্কার গ্রহণ করেন। এ বছর পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন বাংলা থেকে টলিউডের জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনিও অন্যান্য কৃতীদের সঙ্গে পুরস্কার নিয়েছেন। তবে তাঁর পুরস্কার নেওয়ার মুহূর্তটি দেখে গর্বিত বাঙালিরা। কারণ তিনি পুরস্কার নিতে পুরো বাঙালিবাবু সেজে গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। ধুতি-পাঞ্জাবিতে পুরো বাংলার সংস্কৃতি-ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন। ভারী সুন্দর দেখাচ্ছিল তাঁকে। টলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। পাঁচ দশকের কেরিয়ারে প্রায় তিনশোর বেশি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। পাশাপাশি হিন্দি ছবি ওয়েব সিরিজেও কাজ করেছেন। বিনোদন ইন্ডাস্ট্রিতে তাঁর এই অসামান্য অবদানের সম্মান পেলেন তিনি আজ।

জানা গিয়েছে, ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের পোশাকে সেজেছেন অভিনেতা। আসলে তিনি পোশাকে বাঙালিয়ানা চেয়েছিলেন। সেই অনুযায়ী ডিজাইনার তাঁর পোশাক তৈরি করে দিয়েছেন। তাঁর পাঞ্জাবিতে খুব বেশি কারুকার্য না থাকলেও সিম্পলের মধ্যে সুন্দর ছিল। পুরোনো দিনের থিয়েটারের রেলিংয়ের মোটিফ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি পোশাকটি বানিয়েছে। তাতে হ্যান্ড এমব্রয়ডারির কারুকার্য ছিল। যেদিন পুরস্কার ঘোষণা হয়েছিল অভিনেতা তাঁর মাকে মনে করেছিলেন। বলেছিলেন, তাঁর মা এই সময় থাকলে ছেলের পুরস্কারে তিনি বেশি খুশি হতেন। সঙ্গে দীর্ঘ কর্মজীবনে তাঁকে এই পুরস্কার পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করার জন্যে তিনি ভারত সরকারকেও ধন্যবাদ জানিয়েছিলেন। নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্র জগতে প্রসেনজিতের অবদান অনস্বীকার্য। একটা সময় বাংলা ছবির দুঃসময়ে প্রায় সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল বাংলা কমার্শিয়াল ছবি। ১৯৬৮ সালে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি তাঁর। এরপর ‘অমর সঙ্গী’র মাধ্যমে তিনি নায়ক হিসেবে পথ প্রশস্ত করেন।

চলতি বছরে ভারত সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম সম্মানের কথা ঘোষণা করা হয়েছিল। যার মধ্যে রয়েছে ৫টি পদ্ম বিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সম্মান। ভারতের অন্যতম অসামরিক সম্মান ‘পদ্মপুরস্কার’ (Padma Award 2026)। দেশের শিল্প, সাহিত্য, চিকিৎসা, ক্রীড়া, বিজ্ঞান, সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে বিখ্যাত রথী-মহারথীদের সম্মান জানানো হয় এই পুরস্কার দিয়ে। এবার পদ্ম পুরস্কারের তালিকায় শীর্ষে ছিলেন বলিউডের ‘হি ম্যান’ খ্যাত প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। তাঁকেও মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তবে তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেছেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী। তার জন্যে সকালেই বড় মেয়ে আহানাকে নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছিলেন হেমা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, ছেলে সানি, ববি ও দুই মেয়ে এশা-আহানার সম্মতিতে তিনি প্রয়াত স্বামীর হয়ে এই পুরস্কার গ্রহণ করবেন। তাঁর পরিবার গর্বিত। মায়ের পুরস্কার গ্রহনের সময় আনন্দে কেঁদে ফেলেন অভিনেত্রীর বড় মেয়ে আহানা। এছাড়া মালয়ালাম সিনেমার মহাতারকা মামুট্টি, প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক, আর মাধবন, ‘সারাভাই ভার্সেস সারাভাই’-খ্যাত সতীশ শাহ, অনিল কুমার রাস্তোগি, অরবিন্দ বৈদ্য-সহ একাধিক দাপুটে তারকারা এদিন ‘পদ্ম’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ