মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদা জেলা পরিষদে ঠিকাদার সিন্ডিকেট রাজ ও টেন্ডার দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানানো হল।তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে‌ বছরের পর বছর ধরে চলছে সিন্ডিকেট রাজ অব্যাহত। চলছে টেন্ডার দুর্নীতি(Tender Corruption)। কোন সাধারণ ঠিকাদার এখানে জেলা পরিষদ থেকে সরাসরি কাজ পায় না। তৃণমূলের আশ্রয় থাকা কিছু সিন্ডিকেট মাফিয়া সমস্ত ঠিকাদারি কাজ নিজেদের নামে করে নেয়। এরপর ১২ থেকে ২২% কাটমানি নিয়ে সেই কাজ বাজারে বিক্রি করা হয়। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা দুর্নীতি চলছে। এর সাথে জড়িত বর্তমান তৃণমূলের জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে সভাধিপতি, কর্মাধ্যক্ষ ও কিছু আধিকারিক।

এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(CM Suvendu Adhikari) দারস্থ হয়েছেন মালদা জেলা পরিষদের চার বিজেপি সদস্য। আর এই ঘটনাকে কেন্দ্র শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে বছরের পর বছর ধরে চলছে টেন্ডার দুর্নীতি। কোটি কোটি টাকা গেছে তৃণমূল কংগ্রেসের নেতা ও কিছু আধিকারিকদের পকেটে।আর এত পরিমান কাটমানি নেওয়া হয় যে সাধারণ একজন ঠিকাদারের সঠিকভাবে কাজ করার কোন উপায় থাকেনা।

ফলে কোন কাজ ছয় মাসের বেশি টেকসই হয় না। দাবি বিজেপির জেলা পরিষদের(Zela Parisad) সদস্যদের। অভিযোগ অস্বীকার করে সবাই একসাথে কাজ করি, আহ্বান জেলা পরিষদের সহ-সভাপতি তৃণমূল নেতা এটিএম রফিকুলের।ইতিমধ্যেই বিজেপির চার জেলা পরিষদ সদস্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিস্তারিতভাবে সবকিছু জানিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন।

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল