তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোণা: কিভাবে তৃণমূল নেতার নামে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের টাকা যাচ্ছে! ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়। ঘটনার কথা স্বীকার করেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তৃণমূল নেতা সকলেই।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা(Chandrakona) এক নম্বর ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকার ঘটনা। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ এলাকার তৃণমূল নেতা পেশায় একজন ঠিকা কর্মী উত্তম কুমার সাউ (Uttam Shaw)এর নাম লক্ষীর ভাণ্ডারের তালিকায়। তাহলে উত্তম কি করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন একজন ছেলে হয়ে, ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। তবে এই ঘটনায় বিজেপির তরফ থেকে দাবি তোলা হচ্ছে, অবিলম্বে টাকা ফেরত দিক ঐ তৃণমূল নেতা।

এমনকি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হোক তাঁর বিরুদ্ধে।অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনিও বিষয়টি জানতেন না। কয়েকদিন আগেই তার নজরে এসেছে। তাঁর দাবি উপভোক্তার নামের জায়গায় তার নাম থাকলেও ব্যাংক অ্যাকাউন্টটিতে তার স্ত্রীর নম্বর দেওয়া রয়েছে। তবে তিনি এই সমস্যার সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিত আবেদন জানাবেন। ঘটনার কথা স্বীকার করে গ্রাম পঞ্চায়েত প্রধান(Panchayet Pradhan) মাধুরী সিংহ দোলই বলেন ,এই বিষয়টি তাদের জানা ছিল না।

বিজেপির কাছে অভিযোগ পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখেছে।এটা কোন টেকনিক্যালি সমস্যা বলে তিনি দাবি করেন। কিন্তু বিজেপির চুক্তি হলো লক্ষীর ভাণ্ডার প্রকল্পটি পুরোপুরি মহিলাদের জন্য ।সেখানে একজন পুরুষের নাম কি করে স্থান পেল এবং সেই নামের পরিপ্রেক্ষিতে কিভাবে টাকা পাঠানো হল? সবটাই তদন্ত হোক। কার গাফিলতি প্রকাশ্যে আসুক।

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ