স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু নিয়ে উত্তাল বাঁশদ্রোণী। স্কুলের বিরুদ্ধে বড়সড় গাফিলতির অভিযোগ। ১২ দিন কোমায় থাকার পর মৃত্যু হয়েছে নেতাজিনগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ নাথের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু নিয়ে উত্তাল বাঁশদ্রোণী। স্কুলের বিরুদ্ধে বড়সড় গাফিলতির অভিযোগ। ১২ দিন কোমায় থাকার পর মৃত্যু হয়েছে নেতাজিনগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ নাথের। পরিবারের অভিযোগ, স্কুলে ঘন্টার পর ঘন্টা অসুস্থ থাকা সত্ত্বেও তাঁদের কোনও খবর দেওয়া হয় নি। স্কুলের অবহেলার কারণেই তাঁরা তাঁদের সন্তানকে হারিয়েছেন। এই নিয়ে মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই ওই স্কুল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়াদের অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের জবাবদিহি চাইছেন তাঁরা। প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের ঠিকমতো যত্ন নিচ্ছেন না। আয়ুষের ক্ষেত্রেও তাই হয়েছে। অবহেলার কারণে ফুটফুটে শিশুর মৃত্যু হয়েছে। গত ১৩ মে আর পাঁচটা দিনের মতোই স্কুলে গিয়েছিল আয়ূষ। অন্যান্য দিনের মতো ওই দিনও ছুটির সময়ে ছেলেকে আনতে গিয়েছিলেন তাঁর বাবা। গিয়ে দেখতে পান, তাঁর ছেলে অবচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তাঁর গোটা শরীর ভেজা। শিক্ষিকারা শিশুটির গালে মেরে মেরে তাঁকে জাগানোর চেষ্টা করছে। এরপর তিনি ছেলেকে স্কুল থেকে সোজাসুজি হাসপাতাল নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে। শেষে কোমায় চলে যায় সে। এভাবে টানা ১২ দিন কোমায় থাকার পর তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আয়ুষের মাথায় রক্তক্ষরণ হয়েছে। কিন্তু সেটা নাকি একেবারে টেরই পাননি স্কুল কর্তৃপক্ষ।

আয়ুষের মায়ের অভিযোগ, তাঁর ছেলে সেদিন স্কুলে গিয়ে অসুস্থ বোধ করছিল। সেই অবস্থাতেই ছয় পিরিয়ড ক্লাস করেছে সে। অসুস্থতা নিয়েই তাঁকে ক্লাসে বসিয়ে রাখা হয়। বাড়িতে খবর দেওয়া হয়নি স্কুল থেকে। ওই অবস্থায় ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়েই গড়িয়ে পড়ে যায় আয়ুষ। দেওয়ালে সজোরে ধাক্কা খায়। ছেলের বন্ধুদের কাছ থেকে তিনি এত কিছু জানতে পেরেছেন। তবুও স্কুল তাঁদের কিছু জানায় নি। উপরন্তু বাড়ির লোক যাতে কিছু বুঝতে না পারে, আয়ুষকে স্কুল থেকে স্নান করিয়ে দেওয়া হয়েছিল। এরপর ছেলের বাবা স্কুলে গেলে তাঁর সামনে নাটক করা হয়। ছেলেকে গালে মেরে মেরে জাগানোর চেষ্টা করা হয়। ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি থেকে নামার সময়েও তাঁকে কেউ সাহায্য করেনি। ছেলের পড়ে যাওয়ার কথা আয়ুষের বাবাকে জানানো হয়নি। ইতিমধ্যেই স্কুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি