ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

Share:

নিজস্ব প্রতিনিধি ,কান্দি: ফের ইডির হানা মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমোতে। ইডির হেফাজতে থাকা শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদপম বাড়িতে গোপন কুঠুরির সন্ধানে তল্লাশি চালাচ্ছেন অফিসাররা। গত শুক্রবার ইডির(ED) হানা হয়েছিল ওই প্রাসাদসম বাড়িতে ।আবার পুনরায় সোমবার সকালেই ইডির আধিকারিকরা উপস্থিত হন সেই বাড়িতে।কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে বাড়িটি। যদিও তার পুকুরের দিকেই নজরদারি বলেই জানা গিয়েছে।

কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির(Kandi) বাড়ি বাজেয়াপ্ত করার প্রস্তুতিও শুরু করেছে ইডি। শুক্রবার সকাল থেকে দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। একদিনে তাঁর কলকাতা ও কান্দির বাড়িতে অভিযান চালিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি আরও বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা। শুক্রবারের অভিযানেই প্রায় দু’কেজি সোনা উদ্ধার করেছিল ইডি। পাশাপাশি বেশ কিছু নগদ টাকা, মোবাইল ফোন এবং সম্পত্তির কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়।

কান্দির প্রাসাদের মতো বাড়ি থেকে বিপুল নথি উদ্ধার হয়েছে। সেই নথি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার একাধিক জায়গায় অভিযান চালানো হয়। শান্তনু সিনহার ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য ৩ কোটি টাকা। পাশাপাশি বিপুল টাকা ও বেশ কিছু মোবাইলও উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে অধিকাংশ চ্যাট মুছে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। সেই তথ্য রিকভার করার কাজ চলছে। জমি এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় শুক্রবার সকালে কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি’র আধিকারিকরা। বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস। কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাঁর একটি প্রাসাদোপম পৈতৃক বাড়ি আছে।

সেই বাড়িতেই তল্লাশির জন্য হানা দেন তদন্তকারীরা। যদিও গত সাতদিন ধরে বাড়িটি তালাবন্ধ অবস্থায় রয়েছে বলে খবর। সোনা পাপ্পু মামলায় শান্তনুর সঙ্গে যোগসাজস কী ছিল সেটা জানতেই কান্দিতে হাজির হয়েছিল ইডি। শুক্রবার গিয়েই ভিতরে ঢুকতে পারেননি তদন্তকারীরা। পরে থানায় গিয়ে প্রয়োজনীয় নিয়ম পূরণ করে তালা ভেঙে ভিতরে ঢুকতে পেরেছেন আধিকারিকরা। এবার প্রাসাদের মতো সেই বাড়ি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি ওই বাড়ির ভেতরে পুকুরের জলের তলায় এবং গোপন কুঠুরির সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে ইডি।

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী