আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে বরাবরই কড়া পদক্ষেপ নেওয়ার জন্য জনপ্রিয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্নীতি দমনে তাঁকে অনুসরণ বহু রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে সম্পত্তি ভাঙচুর ও চুরির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানাচ্ছিলেন। সেই সময়ে তিনি ক্ষোভ প্রকাশ এমন একটি মন্তব্য করেন যা শুনে অনুষ্ঠানে উপস্থিত সকলে হেসে ওঠেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসন শহরকে সুন্দর করার জন্য রাস্তার ধারে ফুলের টব লাগায়, কিন্তু কিছু লোক সেগুলোও চুরি করে। এর পরেই যোগী আদিত্যনাথ বলেন সম্প্রতি এমন একটা ঘটনা সামনে এসেছে যা দেখে তিনিও হতবাক হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আড়াই কোটি টাকার একটি গাড়িতে ভ্রমণ করা কিছু ব্যক্তি ৪৫ টাকা মূল্যের একটি ফুলের টব বা গামলা চুরি করেছে। এটিকে চুরির ঘটনাকে একটি নতুন ধাঁচ বলে উল্লেখ করে তিনি বলেন, ওই গাড়িতে যাতায়াতের জন্য যে টাকা খরচ হয়েছে, তা দিয়ে অনেকগুলো নতুন ফুলের টব কেনা যেত।  মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটা ফুলের টব লাগাই, আর কেউ একজন গাড়িতে করে এসে সেটা নিয়ে যায়। এখন ভাবুন, গাড়িতে যে পরিমাণ জ্বালানি খরচ হয়, তা দিয়ে আমরা একটা নতুন ফুলের টব কিনতে পারতাম। কিন্তু এটা চুরির একটা নতুন ধরন হয়ে দাঁড়িয়েছে।’

আরও পড়ুন: ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

মুখ্যমন্ত্রী চোরদের সতর্ক করে জানান, এখন সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং নজরদারি  সর্বদা চলছে।  সেই নজরদারির সময়েই জানা যায়  আড়াই কোটি টাকা মূল্যের একটিগাড়িতে আসা লোকেরা ফুলের টবটি চুরি করেছে। যোগী বলেন,  যদি সেই লোকেরা  একটি নতুন ফুলের টব কিনে নিজেদের বাড়িতে লাগাত, তাহলে তাদের সম্মান বজায় থাকত এবং শহরটিও সুন্দর দেখাত। মুখ্যমন্ত্রী হেসে এটাও বলেন যে তিনি একবার মোড়ে মোড়ে ফুলের টব চোরদের ছবি টাঙিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। যোগী আদিত্যনাথের কথায়, সরকারি সম্পত্তি কোনো এক ব্যক্তির নয়, বরং তা জনগণের করের টাকায় নির্মিত হয়। তাই এর ক্ষতি করা বা চুরি করা অন্যায়। তিনি শহরকে সুন্দর করার কাজে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষা করাকে নিজেদের দায়িত্ব বলে মনে করতে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন।   

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী