বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নতুন সামাজিক প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার থেকেই শুরু হচ্ছে এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রকল্পটি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত চালু থাকবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ও। কল্যাণীর প্রশাসনিক বৈঠকে থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই অনলাইন এবং অফলাইন-উভয় মাধ্যমেই ফর্ম ফিলাপ করা যাবে। নবান্ন থেকেই ফর্ম প্রকাশ করবেন তিনি। সরকারের তরফে দ্রুত প্রকল্প চালুর প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানান তিনি। এই ফর্ম ফিলাপ করতে নির্দিষ্ট কেন্দ্রের বিধায়কদের পাশে পাবেন উপভোক্তারা। বিডিওদের নেতৃত্বে ফর্ম ফিলাপে সহযোগিতা করতে বাড়ি বাড়ি লোক পাঠাবে সরকার।   

মঙ্গলবার কল্যাণীর প্রসাশনিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যেই বিশেষভাবে উঠে আসে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে ধাপে ধাপে চালু করা হবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। বুধবার নবান্ন থেকে মন্ত্রী অগ্নিমিত্রাকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ফর্ম প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতেই এই ফর্ম প্রকাশ করা হবে।’ তিনি আরও জানান, ‘বুধবার থেকেই শুরু হবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আবেদন গ্রহণ প্রক্রিয়া। যত তাড়াতাড়ি উপভোক্তারা নাম নথিভুক্ত করবেন, তত তাড়াতাড়ি মিলবে সুবিধা। তবে নতুন প্রকল্পের অর্থ হাতে না পাওয়া পর্যন্ত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধাও চালু থাকবে বলে স্পষ্ট করেছেন তিনি।’

আরও পড়ুন: আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

মহিলারা কীভাবে আবেদন করবেন, সেই বিষয়েও সম্যক ধারনা দেন মুখ্যমন্ত্রী নিজেই। তাঁর কথায়, ‘অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদনপত্র পাওয়া যাবে। শুধু তাই নয়, সাধারণ মানুষের সুবিধার জন্য বিধায়কদের উদ্যোগে ফর্ম পূরণের কাজেও সহায়তা করা হবে। পাশাপাশি সরকারও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের সহযোগিতা করার জন্য লোক পাঠাবে।’ এদিন মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, ‘এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পাবেন। দেশের অর্থ কোনওভাবেই অনুপ্রবেশকারীদের জন্য ব্যবহার করা হবে না।’ 

পাশাপাশি আগামী সপ্তাহ থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিষেবার কথাও জানান মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে সমস্ত মহিলারাই এই সুবিধা পাবেন। তবে ভবিষ্যতে নির্দিষ্ট স্মার্ট কার্ডের মাধ্যমে পরিষেবাটি নিয়ন্ত্রিত হবে বলেও ইঙ্গিত দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল জমানায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার যাত্রীদের পরিচয় যাচাইয়ের জন্য স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, শুধুমাত্র প্রকৃত উপভোক্তারাই যাতে সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য ‘মা ক্যান্টিন’-এ নতুন উদ্যোগের কথাও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সপ্তাহে দু’দিন মাত্র ৫ টাকায় মাছ-ভাত দেওয়া হবে মা ক্যান্টিনে। নতুন সরকারের এই পদক্ষেপে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বড় উপকার হবে বলেও দাবি করেন তিনি। 

 

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী