লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে লালবাজারে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সামনেই কোরবানি ঈদ ।সেই বিষয়ে শহরের নিরাপত্তার বিষয় নিয়ে পুলিশকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সেদিন লালবাজারে পুলিশ কমিশনার অজয় নন্দার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সত্যের খবর আমি এই বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে একান্তে বৈঠক হয়। এরপর অন্যান্য পুলিশকর্তাদের সঙ্গেও মুখোমুখি বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। বেশ কিছুক্ষণ লালবাজারে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে এসে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করে সেখান থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে পার্কসার্কাস মোড়ের কাছে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার পর তার পরের দিন সেখানকার ডিভিশনাল অফিসে গিয়ে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক সেরে কলকাতায় ফিরে সোজা লালবাজারে(Lalbazar) যান মুখ্যমন্ত্রী।গাড়ি থেকে নেমে পুলিশ কমিশনারের বিল্ডিং এর সামনের উঠোনে এসে সাধারণ পুলিশ কর্মীদের উদ্দেশ্যে হাতজোড় করে প্রণাম জানান মুখ্যমন্ত্রী। লাল বাজারের বিভিন্ন বিল্ডিং থেকে জয় শ্রীরাম ধ্বনি ওঠে। এরপর মুখ্যমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে লিফটে করে দোতলায় পুলিশ কমিশনারের ঘরে যান। সেখানে পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি।

প্রায় কুড়ি মিনিটের মতো মুখ্যমন্ত্রী ছিলেন লালবাজারে। বকরি ঈদের আগে লালবাজারে মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে রাজনৈতিক মহলের ধারণা শহরে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা ব্যবস্থা যাতে সঠিকভাবে পরিচালনা হয় সে ব্যাপারেই পুলিশকর্তাদের জরুরী নির্দেশ দিতে এসেছিলেন তিনি। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার পর মুখ্যমন্ত্রীকে বেশ কিছুক্ষন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে সেখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছিল।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম