স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  স্ত্রীকে পছন্দ হয়নি, তাই মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে বিক্রি করে দেন এক ব্যক্তি। পরে তাঁকে নির্জন স্থানে আটকে রেখে গণধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী-সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং এই নৃশংস ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি ঘটেছে গুজরাতের বানাসকাঁঠা জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নিকেশ পটেল, তিনি গণেশপুরা এলাকার বাসিন্দা। গত ১৯ মে পালানপুর পশ্চিম থানায় গিয়ে নিজের স্ত্রী নিখোঁজ বলে অভিযোগ দায়ের করেন তিনি। প্রথমে নিজেকে উদ্বিগ্ন স্বামী হিসেবেই তুলে ধরেছিলেন। তবে তদন্ত যত এগোয়, তাঁর বয়ানে একের পর এক অসঙ্গতি ধরা পড়তে শুরু করে। ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট জিগনেশ গামিত-এর তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। কড়া জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়েন নিকেশ। পুলিশকে তিনি জানান, স্ত্রীর প্রতি বিরক্তি থেকেই বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে তাঁকে বিক্রি করে দেন। তদন্তে উঠে এসেছে, আগেই পুরো ঘটনার ছক কষা হয়েছিল।

আরও পড়ুনঃ Byju’s-এর অন্যতম প্রতিষ্ঠাতার ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দিল সিঙ্গাপুর আদালত

পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একটি নির্দিষ্ট জায়গা থেকে ওই তরুণীকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর নির্যাতিতা জানান, তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে আটকে রাখা হয় এবং একাধিকবার যৌন নির্যাতন ও গণধর্ষণ করা হয়। অভিযোগ, তাঁর সমস্ত সোনার গয়নাও খুলে নিয়ে বিক্রি করে দেয় অভিযুক্তরা। এই ঘটনায় সঞ্জয় ঠাকোর, অশোক ঠাকোর ও সচিন দরবার-সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মানবপাচার, গণধর্ষণ, ডাকাতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি সামনে আসতেই গোটা গুজরাতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নৃশংস চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিট বিতর্কে বাদ পড়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ থেকে! অবশেষে নীরবতা ভাঙলেন বিশাল দাদলানি

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে

লেবাননে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল, নিহত শিশুসহ ৩১

ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের

Byju’s-এর অন্যতম প্রতিষ্ঠাতার ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দিল সিঙ্গাপুর আদালত

জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

৩০ পেরোনোর পরে শরীরচর্চায় এই ভুলগুলোই ডেকে আনতে পারে হাঁটুর সমস্যা

পুলিশে বদলির নয়া পোর্টাল খুলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌