Byju’s-এর অন্যতম প্রতিষ্ঠাতার ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সিঙ্গাপুর আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের বহুল আলোচিত এডুটেক সংস্থা বাইজু’স-এর অন্যতম প্রতিষ্ঠাতা বাইজু রাভীন্দ্রনকে আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সিঙ্গাপুর আদালত। আদালতের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত একাধিক তথ্য গোপন রাখার অভিযোগেই এই কঠোর রায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় ভারতের স্টার্টআপ দুনিয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে আদালতের একাধিক নির্দেশ পালন করেননি রাভীন্দ্রন। বিচারক জানিয়েছেন, তিনি আদালতের নির্দেশ অনুযায়ী নিজের সম্পদের নথি জমা দিতে ব্যর্থ হন এবং বারবার নির্দেশ অমান্য করেন। আদালত তাকে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ৯০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা এবং বিয়ার ইনভেস্টকো পিটিই( Beeaar Investco Pte) নামের একটি কর্পোরেট সংস্থার মালিকানার বৈধ নথিও জমা দিতে বলা হয়েছে। এক সময় ভারতের স্টার্টআপ জগতের উজ্জ্বল মুখ ছিলেন বাইজু রাভীন্দ্রন। তার প্রতিষ্ঠিত থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড, যা পরে ‘বাইজু’স’ নামে পরিচিতি পায়, বিশ্বজুড়ে বিপুল বিনিয়োগ আকর্ষণ করে তাকে বিলিয়নিয়ারের আসনে বসিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আর্থিক সংকট, কর্মী ছাঁটাই এবং ঋণ সংক্রান্ত বিতর্কে সংস্থাটি গভীর সমস্যায় পড়ে।

আরও পড়ুনঃ একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

বর্তমানে আমেরিকা-সহ একাধিক দেশে বিদেশি বিনিয়োগকারীরা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। বিশেষত ১.২ বিলিয়ন ডলারের ঋণ থেকে হওয়া ক্ষতি পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। সিঙ্গাপুরে এই মামলায় কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের সহযোগী সংস্থা কাতার হোল্ডিংস আদালতে রাভীন্দ্রনের বিরুদ্ধে লড়ছে। এই রায় বাইজু’স-এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল বলে মনে করছে শিল্পমহল। 

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা