জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি , মঙ্গলবাড়ি: তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেফতার। মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের তৃণমূলের সদস্য গ্রেফতার । গত এপ্রিল মাসের ২ তারিখে এস আই আরের বিরুদ্ধে পুরাতন মালদার নারায়নপুর বিএসএফ ক্যাম্পের (Narayanpur BSF Camp) কাছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন তিনি। বিশাল জমায়েত করে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। সেই অবরোধে তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যর মদত ছিল এবং দীর্ঘ ৪ ঘন্টা অবরোধ ছিল। এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল।

সেই অবরোধের পরিপ্রেক্ষিতে মালদা থানা (Malda P.S.) পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় একুশ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল ।সেই অভিযোগে তিনিও অভিযুক্ত হিসেবে চিহ্নিত ছিলেন। মঙ্গলবার রাতে অভিযুক্ত শামসুল হককে নারায়নপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করে এবং তাকে বুধবার জেলা আদালতে পাঠানো হয়। জানা গেছে, এই তৃণমূল নেতা এলাকায় বাহুবলী বলে পরিচিত ছিলেন।

বিগত দিনে তার বিরুদ্ধে এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগ ছিল। কিন্তু তৃণমূলের শাসনকালে তার বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিতে পারেনি। এলাকায় দাপিয়ে বেড়াতেন ওই পঞ্চায়েত সদস্য। রাজ্যে রাজনৈতিক পালাবাদ হওয়ার পর পুরনো একাধিক মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছে তৃণমূলের নেতা থেকে শুরু করে কাউন্সিলর সহ অন্যান্য সদস্যরা।এর আগে বিধাননগর কর্পোরেশনের পাশাপাশি কলকাতা পুরসভার কাউন্সিলর তোলাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছে। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে একাধিক তৃণমূলের নেতারা গ্রেফতার হয় ভয় ভীতি দেখানো ও তোলাবাজির অভিযোগে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌