শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাজ্যে অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম পূরণের কাজ শুরু হতেই  লক্ষ্মীর ভান্ডারে টাকা বিলির ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতির ছবি প্রকাশ্যে চলে এল মুর্শিদাবাদ জেলা থেকে।বুধবার কলকাতার নবান্ন থেকে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্তকরণ এবং তার সুবিধা কীভাবে উপভোক্তারা পাবেন তার বিস্তারিত বিবরণ দেওয়ার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari) জানান, মুর্শিদাবাদ জেলার রাকিবুল শেখ(Raqibul Sk.) নামে এক ব্যক্তি লক্ষ্মীর  ভান্ডার(Laxmi Vandar) প্রকল্পের সুবিধা দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে । মুখ্যমন্ত্রী  বলেন,” শুধুমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় মহিলারাই এই টাকা পাবেন কোনও রাকিবুল নয়।”

এরপরই খোঁজ নিয়ে জানা যায় , বহরমপুর থানা(Baharampur P.S.) এলাকার রাধারঘাট -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালমারা গ্রামের বাসিন্দা জনৈক রাকিবুল শেখ নামে এক ব্যক্তি কেবলমাত্র মহিলাদের জন্য বরাদ্দ লক্ষীর ভান্ডারের টাকা গত প্রায় দু বছর ধরে পাচ্ছিলেন। যদিও কীভাবে এবং কেন লক্ষীর ভান্ডারের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতো রাকিবুল তা জানতেন না বলে দাবি করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই বহরমপুর থানার পুলিশ রাকিবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। রাকিবুলের দাবি সে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়ার জন্য কোন আবেদন করেন নি। এই ঘটনার পরে তিনি স্থানীয় এসডিও এবং বিডিও অফিসে গিয়েছিলেন এবং এই বিষয়টি দৃষ্টি গোচর করেছিলেন কিন্তু সেখান থেকে তাকে কোনরকম সহযোগিতা করা হয়নি।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম