লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের টার্নিং পয়েন্ট ছিল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে রাজ্যের মহিলারা মাসিক ৩ হাজার টাকা পাবেন। বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার তা বাস্তবায়িত করল বিজেপি সরকার। একদিন আগেই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজ, বৃহস্পতিবার চালু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার পোর্টাল। এভাবেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মহিলাদের অতি দ্রুত এই সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এখন অনেক মহিলাই ওই ফর্ম নিয়ে আলোচনা করছেন। ১২ পাতার ফর্ম কেমন করে পূরণ করবেন তা নিয়ে শুরু হয়েছে বৈঠক। আর তার মধ্যেই অন্নপূর্ণা যোজনার পোর্টাল চলে এল সামনে। আজ লক্ষ্মীবারেই সামনে নিয়ে আসা হল পোর্টালটি। সেখানে ইতিমধ্যেই মহিলারা ঢুকে পড়েছেন ফর্ম পূরণ করতে। কারণ সকলের কাছেই আছে স্মার্ট ফোন। মহিলাদের অনেকেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। আর এখন অনলাইনে ফর্ম পূরণ করতে পেরে খুশি মহিলারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারিভাবে অন্নপূর্ণা ভাণ্ডার ঘোষণার সঙ্গেই জানিয়ে দেন অনলাইনেও এই প্রকল্পের ফর্ম পাওয়া যাবে। সেই কথা যে এত দ্রুত রাখবেন তিনি তা কেউ ভাবতেও পারেননি। যাঁরা স্থানীয় কোনও সরকারি দফতর থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন না তাঁদের জন্য ফর্ম ডাউনলোডের ব্যবস্থা রয়েছে এই পোর্টালে। ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে ফিলআপ করে এখন জমা করতে পারবেন নির্দিষ্ট দফতরে। অন্নপূর্ণা যোজনার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল চালু করা হয়েছে। যার নাম—অন্নপূর্ণা যোজনা, পশ্চিমবঙ্গ সরকার। পোর্টালের ইউআরএল—https://socialsecurity.wb.gov.in/login#। এই পোর্টালটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি অফিসারদের ব্যবহারের জন্য এবং অন্য একটি অংশ উপভোক্তাদের জন্য।

তাছাড়া সরকারি যেসব অফিসার অন্নপূর্ণা যোজনার বিষয়টি দেখভাল করবেন তাঁরা সরকার প্রদত্ত লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তথ্য অ্যাকসেস করতে পারবেন। প্রয়োজনে পাসওয়ার্ড বদল করারও সুবিধা রয়েছে। আর উপভোক্তাদের জন্য দুটি অপশন রাখা হয়েছে। এক, ডাউনলোড করা যাবে অন্নপূর্ণা যোজনা ফর্ম। দুই, ফর্ম জমা দেওয়ার পর তার কাজ কতদূর হয়েছে সেটা জানার জন্য অ্যাপ্লিকেশন ট্র্যাকিং অপশন দেওয়া হয়েছে। সবার আগে ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তখন ডানদিকে তিনটি অপশন দেখতে পাবেন। তিনটি অপশন তিনটি ভাষার জন্য। প্রথম ইংরেজি ভাষার ফর্ম ডাউনলোড হবে। দ্বিতীয় ও তৃতীয় অপশন থেকে যথাক্রমে বাংলা ও হিন্দি ভাষার ফর্ম ডাউনলোড হবে। ক্লিক করলেই ডাউনলোড হবে ফর্ম।

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের