নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

বৃহস্পতিবার (২৮ মে) উত্তর ২৪ পরগনার নিমতায় তাঁকে ঘিরে 'চোর-চোর' স্লোগান ওঠে। এরপরেই তাঁর গাড়ি লক্ষ্য করে কাঁচা ডিম ছোঁড়ে উত্তেজিত জনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের সংসদীয় এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার (২৮ মে) উত্তর ২৪ পরগনার নিমতায় তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান ওঠে। এরপরেই তাঁর গাড়ি লক্ষ্য করে কাঁচা ডিম ছোঁড়ে উত্তেজিত জনতা। ঘটনায় মুহূর্তের মধ্যেই ওই এলাকা উত্তাল হয়ে ওঠে, চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গিয়েছে, এদিন নিমতা থানায় স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত। সেখান থেকে বেরোনোর পরেই সাধারণ জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, তাঁকে উদ্দেশ্য করে জনতার মধ্যে থেকে বলা হয়, ‘এই বুড়ো চোর…’।

পরিস্থিতি সামাল দিতে যখন ব্যস্ত পুলিশ, তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ সৌগতকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে। কিন্তু সেই ডিম সাংসদের গায়ে লাগেনি। তাঁর গাড়িতে গিয়ে পড়েছে বলে অভিযোগ। জানা যায়, সৌগত রায় যখন নিমতা থানায় গিয়েছিলেন, সে সময়ে থানার সামনে ভিড় ছিল না। এরপর তিনি এসেছেন খবর ছড়াতেই থানার সামনে ভিড় করেন জনতা। এরপর তিনি থানা থেকে বেরোতেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান ওঠে। ইটও ছোড়া হয়। শেষমেষ পুলিশি নিরাপত্তায় এলাকা ছাড়েন সৌগত রায়।

য়েকটি ভিডিওতে বিক্ষোভকারীদের বলতে শোনা যাচ্ছে যে, ‘ওনাকে জুতো ছোড়া উচিত। এ তো সবে ট্রেলার, পিকচার এখনও বাকি হ্যয়!’ এই নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ‘সৌগতকে নিয়ে এমন বিক্ষোভ কেউ সমর্থন করে না। তবে এটা পরিষ্কার, যেভাবে গত ১৫ বছর ধরে মানুষ অবহেলিত হয়েছে, তাতে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ জন্মেছে। তাই এই ঘটনা অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়।’ উল্লেখ্য, দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে ছ’টিতেই বিধানসভা নির্বাচনে হেরেছে তৃণমূল। শুধু জিতেছে কামারহাটি। সেখানকার বিধায়ক মদন মিত্রের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক কারও অজানা নয়। এই ঘটনায় সৌগত ঘনিষ্ঠরা জানিয়েছেন, এখন সাংসদের বয়স হয়েছে। দীর্ঘ সময়ে হাসপাতালে ছিলেন। তাই তাঁকে এখন বাড়ি থেকেই বেরোতে না করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি।

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসেবে জয় করলেন জাপান ওপেন

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক