জানেন ভারতের ৭ ভয়ংকর সুন্দর রোপওয়ে যাত্রার হদিশ

ভারতের পাহাড়ি ও পর্যটন মানচিত্রে রোপওয়ে এখন শুধু যাতায়াত নয়, এটি হয়ে উঠেছে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। শূন্যে ঝুলে থাকা কেব্‌ল কারে বসে একদিকে তুষারঢাকা শৃঙ্গ, অন্যদিকে গভীর উপত্যকা, এই দৃশ্যই পর্যটকদের টেনে নিচ্ছে দেশের নানা প্রান্তে। 

Share:

গুলমার্গ গন্ডোলা, জম্মু-কাশ্মীর
এশিয়ার অন্যতম উচ্চ ও জনপ্রিয় রোপওয়ে গুলমার্গ গন্ডোলা। বরফে মোড়া পাহাড়, পাইন বনের সারি এবং উপত্যকার বিস্তার, সবই ধরা দেয় আকাশপথে চলা কেব্‌ল কারের জানালায়। শীতকালে পুরো অঞ্চল সাদা চাদরে ঢেকে যায়, আর গ্রীষ্মে তা বদলে যায় সবুজ উপত্যকায়।

মানসাপূর্ণা করণী মাতা রোপওয়ে, উদয়পুর 

পাহাড়-নদীর বদলে দৃশ্যপট দখল করে লেক, দুর্গ, প্রাসাদ এবং আরাবল্লি পর্বতমালা। দিনদয়াল উপাধ্যায় পার্ক থেকে চাপা যায় এই রোপওয়েতে। যাওয়া যায় করণী মাতা মন্দির। পথে উপর থেকেই দেখতে পান পর্যটকরা পিছোলা লেক, ফতেহ সাগর লেক প্রভৃতি।

ইয়াংইয়াং রোপওয়ে, দক্ষিণ সিকিম

দক্ষিণ সিকিমের এই রোপওয়ে পাহাড়ি চড়াই এড়িয়ে দ্রুত পৌঁছে দেয় পর্যটন কেন্দ্রে। নিচে তিস্তা ও রঙ্গিত নদীর মিলনধারা, আর দূরে কাঞ্চনজঙ্ঘার হিমশীতল শিখর, সবই ধরা পড়ে এক ফ্রেমে।

গান হিল রোপওয়ে, মুসৌরি (উত্তরাখণ্ড)

ম্যাল রোড থেকে গান হিল পর্যন্ত এই ছোট যাত্রা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সূর্যাস্তের সময় হিমালয়ের উপত্যকা লালচে আলোয় ভরে ওঠে, যা রোপওয়ে থেকেই দেখা যায়।

সোলাং ভ্যালি–মানালি রোপওয়ে, হিমাচল প্রদেশ

মানালির সোলাং ভ্যালি থেকে রোপওয়ে যাত্রায় দেখা যায় বরফঢাকা পাহাড় ও গভীর উপত্যকা। মাত্র কয়েক মিনিটের এই সফরই হয়ে ওঠে স্মরণীয় অভিজ্ঞতা।

গ্যাংটক রোপওয়ে, সিকিম

গ্যাংটকের রোপওয়ে শহরের উপর দিয়ে চলে গিয়ে উপত্যকার অসাধারণ দৃশ্য দেখায়। কুয়াশা ঢাকা পাহাড়ি বাড়ি ও নদীর রেখা এক অনন্য ভিজ্যুয়াল তৈরি করে।

জম্মু ও কাশ্মীরের পাটনিটপে, স্কাইভিউ গন্ডোলা

এই রোপওয়ে চড়ে পাটনিটপ ঠেলে সঙ্গেত উপত্যকা যেতে সময় লাগবে মিনিট বারো। দেখতে পাওয়া যাবে শিবালিক পর্বত শ্রেণি। এই গন্ডোলার পথ তৈরিতে একটিও গাছ কাটা যায়নি। ভারত তথা সমগ্র এশিয়া মহাদেশে এমন ঘটনা বিরলতম। তাই প্রকৃতিপ্রেমীদের কাছে এই যাত্রা নিঃসন্দেহে উপভোগ্য।

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?