বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

বলিউড তারকাদের সম্পত্তির কোনও হিসেব নেই। সুপারস্টার সলমান খানও মুম্বই জুড়ে একাধিক সম্পত্তির মালিক। এবার মুম্বইয়ের বান্দ্রায় একটি নতুন ছয়তলা বিল্ডিং নির্মাণের অনুমোদন পেলেন সলমান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের সম্পত্তির কোনও হিসেব নেই। সুপারস্টার সলমান খানও মুম্বই জুড়ে একাধিক সম্পত্তির মালিক। এবার মুম্বইয়ের বান্দ্রায় একটি নতুন ছয়তলা বিল্ডিং নির্মাণের অনুমোদন পেলেন সলমান খান। তাহলে কী দীর্ঘদিনের বাসস্থান গ্যালাক্সি ছেড়ে দেবেন অভিনেতা? যদিও বছর কয়েক ধরেই অভিনেতা কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন অভিনেতা। একাধিকবার মৃত্যু হুমকিও পেয়েছেন তিনি। সেই কারণে তাঁর গ্যালাক্সির বাড়িও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। অভিনেতা যেখানেই যান কঠিন নিরাপত্তা ঘিরে থাকে তাঁকে। কারণে যে কোনও সময়ে তাঁর মৃত্যুর ঝুঁকি রয়েছে। যাই হোক, এবার তিনি বান্দ্রায় আরও একটি ছয় তলার বাড়ি বানাতে চলেছেন। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

তবে জানা যাচ্ছে, মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এমসিজেডএমএ) ১৬ জুন অভিনেতার প্রস্তাবটি অনুমোদন করেছে। অভিনেতার নতুন ভবনটি বান্দ্রার চিম্বাই এলাকায় গড়ে উঠবে, যা গ্যালাক্সি থেকে অল্প দূরে অবস্থিত। যেখানে অভিনেতা ১৯৭৪ সাল থেকে বসবাস করে আসছেন। এমসিজেডএমএ সূত্রমতে, যে প্লটটির ওপর অভিনেতার নতুন বাড়ি নির্মিত হবে, সেটি সলমানের মা সালমা খানের নামে নিবন্ধিত রয়েছে। ১৯৫৬ সালে ওই জমিতে একটি দোতলা বাড়ি নির্মাণ করা হয়েছিল। কিন্তু পরে বাড়িটি ভেঙে ফেলা হয়। সেখানেই এবার নতুন বাড়ি বানাবেন সুপারস্টার।

ভবনটির মোট নির্মিত এলাকা প্রায় ১,০১৪ বর্গমিটার এবং এটি নির্মাণ করবে স্যাচ ডেভেলপার। তবে শর্ত অনুসারে, নির্মাণকাজ চলাকালীন ওই জমির আশেপাশের কোনও গাছ কাটা হবে না। প্রসঙ্গত, বিষ্ণোই গ্যাং গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর দুই বছরেরও বেশি সময় পরে অভিনেতা এই পদক্ষেপটি নিলেন। অভিনেতা বর্তমানে ওয়াই+ (Y+) নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর