বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার (২৭ জুন) সকালে আসানসোলের কুমারপুর ব্রিজ সংলগ্ন এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার (২৭ জুন) সকালে আসানসোলের কুমারপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত দুই যুবকের নাম কুণাল সিং (২৮) এবং আদিত্য সাউ (২৬)। তাঁরা দুজনেই একটি ই-কমার্স সংস্থার ডেলিভারি ম্যান ছিলেন। সাতসকালে তাঁদের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

জানা গিয়েছে, শনিবার সকালে আর পাঁচটা দিনের মতো কাজে যাচ্ছিলেন তাঁরা। তখনই একটি পিক-আপ ভ্যান তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পিক আপ ভ্যানটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল। বাইকে ধাক্কা মারার পর রাস্তাতেই উল্টে যায় পিকআপ ভ্যানটি। ওই গাড়ির চালক মদ্যপ ছিলেন। সেই কারণেই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ওই বাইককে ধাক্কা মারে। যার ফলে অকালেই শেষ হয়ে গেল দুই তরতাজা প্রাণ। যদিও ঘটনার পর একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এবং অন্যজনের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে মৃত্যু হয়েছে বলে দাবি।

দুর্ঘটনার পরেই কুমারপুর ব্রিজ সংলগ্ন ওই এলাকায় ভিড় জমে সাধারণ মানুষদের। তাঁদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়শই নিয়ন্ত্রণহীন গাড়ি যাতায়াত করে। যার ফলে এমন দুর্ঘটনার সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রশাসনকে বলেও কোনও লাভ হয়নি। আজকের ঘটনার আবারও তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মদ্যপ গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। এবং তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’