ভোজপুরি থেকে বলিউডে পা, অক্ষয় কুমারের সঙ্গে প্রথম কাজেই বাজিমাত অক্ষরা সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভোজপুরি সিনেমার অভিনেত্রী অক্ষরা সিং বলিউডে পা রেখেছেন। ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবির ‘ঘিস ঘিস ঘিস’ গানটির মাধ্যমে তিনি বলিউডে ভোজপুরির ছোঁয়া এনেছেন। ‘ঘিস ঘিস ঘিস’ গানে তিনি ছবিটির প্রধান অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে নেচেছেন। গানটি মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে, আর সেই সাফল্যের আবেগে ভাসছেন অক্ষরা নিজেও। তিনি ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের জন্য একটি ধন্যবাদ জ্ঞাপক বার্তা শেয়ার করেছেন।  

‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবির এই বিশেষ গানের মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক করলেন ভোজপুরি চলচ্চিত্রের শীর্ষ অভিনেত্রী অক্ষরা সিং। ‘ঘিস ঘিস ঘিস’ গানে তার প্রাণবন্ত নাচ ও সাবলীল উপস্থিতি দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। বিশেষ করে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে তার রসায়ন ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব ও ইনস্টাগ্রামে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। অসংখ্য রিল তৈরি হচ্ছে এই গানের তালে, যা অনলাইনে ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। এই বিপুল সাফল্যে আবেগপ্রবণ হয়ে অক্ষরা ইনস্টাগ্রামে একটি পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়ে লেখেন, এই গান এখন শুধু তাদের নয়, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে ধীরে ধীরে গোটা ভারত এই সুরে মেতে উঠছে। একইসঙ্গে তিনি অনুরোধ জানান গানটিকে আরও উপরে তুলে নিয়ে যেতে।

 

View this post on Instagram

 

A post shared by Akshara singh (@singhakshara)

আরও পড়ুনঃ লঞ্চের আগেই চর্চায় Motorola Edge 70 Pro Plus, সামনে এল ক্যামেরা ও প্রসেসরের তথ্য

আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে অক্ষরা জানান, অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার কাছে স্বপ্নপূরণের মতো। তিনি বলেন, এমন সুযোগ কখনও কল্পনাও করেননি। ভোজপুরি সিনেমা থেকে টেলিভিশন হয়ে বলিউড, মাত্র কয়েক বছরের ব্যবধানে অক্ষরার এই উত্থান নিঃসন্দেহে প্রশংসনীয়। ‘ঘিস ঘিস ঘিস’-এর সাফল্য তার ক্যারিয়ারে বড় মাইলফলক হয়ে উঠতে পারে বলেই মনে করছেন অনেকেই।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের