লঞ্চের আগেই চর্চায় Motorola Edge 70 Pro Plus, সামনে এল ক্যামেরা ও প্রসেসরের তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: লঞ্চের আগেই প্রযুক্তিপ্রেমীদের চর্চার কেন্দ্রে উঠে এসেছে Motorola Edge 70 Pro+। একাধিক বেঞ্চমার্ক ও সার্টিফিকেশন সাইটে ফোনটির উপস্থিতির পর সামনে এসেছে এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। শক্তিশালী MediaTek Dimensity 8500 প্রসেসর, 12GB RAM এবং দুটি 50 মেগাপিক্সেল ক্যামেরার মতো ফিচার নিয়ে বাজারে আসতে চলেছে মোটোরোলার এই প্রিমিয়াম স্মার্টফোন।

মোটোরোলার নতুন স্মার্টফোন Motorola Edge 70 Pro+ ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে। আনুষ্ঠানিক লঞ্চের আগেই ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছিল। সম্প্রতি জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench-এ দেখা গিয়েছে এই ডিভাইসটিকে। সেখান থেকেই প্রকাশ্যে এসেছে ফোনটির প্রসেসর, RAM এবং পারফরম্যান্স সংক্রান্ত একাধিক তথ্য।

তথ্য অনুযায়ী, Motorola Edge 70 Pro+ স্মার্টফোনে থাকতে পারে MediaTek Dimensity 8500 চিপসেট। 4nm প্রসেসিং প্রযুক্তিতে তৈরি এই প্রসেসরকে আপার মিড রেঞ্জ বা সাব ফ্ল্যাগশিপ ক্যাটেগরির শক্তিশালী চিপসেট হিসেবে ধরা হচ্ছে। পারফরম্যান্সের ক্ষেত্রেও ফোনটি যথেষ্ট শক্তিশালী হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। Geekbench তালিকা অনুযায়ী, ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1722 এবং মাল্টি কোর টেস্টে 5623 স্কোর করেছে। তালিকা থেকে আরও জানা গিয়েছে, ডিভাইসটিতে 12GB RAM থাকবে। পাশাপাশি, একটি 16GB RAM ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে বলে জল্পনা চলছে। সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি Android 16 সহ লঞ্চ হতে পারে।

ক্যামেরা বিভাগেও বিশেষ গুরুত্ব দিয়েছে মোটোরোলা। Motorola Edge 70 Pro+ স্মার্টফোনে থাকতে পারে 50 মেগাপিক্সেলের Sony LYT 710 সেন্সরযুক্ত প্রাইমারি ক্যামেরা। এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্সও থাকতে পারে, যা 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। এছাড়াও ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকতে পারে। ডিজাইনের দিক থেকেও একাধিক আকর্ষণীয় কালার অপশনে ফোনটি আনা হতে পারে। সম্ভাব্য রংয়ের তালিকায় রয়েছে Pantone Zinfandel, Pantone Stormy Sea এবং Pantone Chicory Coffee। দাম প্রসঙ্গে জানা গিয়েছে, ভারতে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের সম্ভাব্য মূল্য প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি হতে পারে। আগামী ৪ জুন ভারতীয় বাজারে ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের