‘ডন ৩’ নিয়ে বিতর্ক তুঙ্গে, ফারহান-রণবীরের বিবাদ মেটাতে এবার আসরে সলমান খান

'ডন 3' নিয়ে উত্তেজনা প্রশমিত করতে ও সহজভাবে বিষয়টি সমাধানের জন্য সলমান ব্যক্তিগতভাবে রণবীর ও ফারহান উভয়ের সঙ্গেই যোগাযোগ করেছেন এবং দুজনেরই বক্তব্য শুনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফারহান আখতারের ‘ডন ৩’ নিয়ে বিতর্কের কারণে রণবীর সিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে চলচ্চিত্র সংগঠন FWICE। অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করেছে, তাঁর সঙ্গে বলিউডের কাউকে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। রণবীর ও ফারহানের মধ্যে বাড়তে থাকা বিবাদ মেটাতে এবার এগিয়ে এলেন সলমান খান। শুটিং শুরু হওয়ার ১০ দিন আগে রণবীর ‘ডন ৩’ থেকে বেরিয়ে যান। যার ফলে প্রযোজনা সংস্থার কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে। রণবীরকে ক্ষতি পূরণ হিসেবে ৪৫ কোটি টাকা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি মাত্র ১০ কোটি টাকা দিতে রাজি হন। এরপরেই অভিনেতার বিরুদ্ধে FWICE এর কাছে অভিযোগ জানান পরিচালক ফারহান। সেই ভিত্তিতে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীরের সঙ্গে অসহযোগিতার নির্দেশ দিয়েছে।

এই নিয়ে বিতর্ক চরমে উঠতেই এবার ফারহান-রণবীরের বিবাদ মেটাতে এগিয়ে এলেন সলমান খান। হস্তক্ষেপ করলেন তিনি। একটি প্রতিবেদন অনুসারে, ‘ডন 3’ নিয়ে উত্তেজনা প্রশমিত করতে ও সহজভাবে বিষয়টি সমাধানের জন্য সলমান ব্যক্তিগতভাবে রণবীর ও ফারহান উভয়ের সঙ্গেই যোগাযোগ করেছেন এবং দুজনেরই বক্তব্য শুনেছেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। সলমান ফারহানকে বুঝিয়ে বলেছেন, চলচ্চিত্র জগতে সৃজনশীল মতবিরোধ একটি সাধারণ বিষয়। তিনি দুজনকেই বিষয়টি আর না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। বিবাদ মিটিয়ে আবারও একসঙ্গে কাজ করার অনুরোধ করেছেন। তবে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী নেবেন রণবীর এবং ফারহান, তা এখনও জানা যায়নি।

‘ডন 3’ নিয়ে বিতর্ক কীভাবে শুরু হয়েছিল?

২০২৩ সালে ‘ডন ৩’-এর নতুন মুখ হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করেছিলেন ফারহান। যার অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের জুতোতে পা রাখার কথা ছিল। এই নিয়ে কম বিতর্কও হয়নি। কিন্তু পরে জানা যায়, ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে সৃজনশীল মতপার্থক্য হয়েছে রণবীরের। চূড়ান্ত চিত্রনাট্য না থাকায় অভিনেতা নাকি হতাশ হয়েছিলেন। এরপরেই রণবীর সিনেমা থেকে বেরিয়ে যান। যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এরপর প্রি-প্রোডাকশনের ক্ষতির কারণ দেখিয়ে প্রযোজনা সংস্থা অভিনেতার কাছ থেকে ৪০-৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। বিদেশে রেইকি ট্রিপ, হোটেল বুকিং, ২০০ জনেরও বেশি ক্রু সদস্যের ব্যবস্থা নিয়ে অনেক খরচ হয়ে গিয়েছিল। তাই রণবীরের কাছে ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাইতেই তিনি ১০ কোটি দিতে রাজি হন। সেই নিয়ে ফারহান অভিযোগ জানাতেই, ‘ধুরন্ধর’ তারকা রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করেছে FWICE।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি