দুদিনের রুশ সফরে পাক প্রধানমন্ত্রী ইমরান

২৩ বছর বাদে এই প্রথম পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যাচ্ছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের মাঝে এবার মস্কো যাচ্ছেন প্রাক প্রধানমন্ত্রী ইমরান খান। ২৩ বছর বাদে এই প্রথম পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যাচ্ছেন। শেষ বার ১৯৯৯-তে রুশ সফরে গিয়েছিলেন তৎকালী পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কিয়েভের ওপর মস্কোর আগ্রাসনের প্রেক্ষিতে এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এই সফর আরও একটি কারণে বাড়তি মাত্রা বহন করছে, তাহল ইউক্রেনে রুশ সেনা ঢুকে পড়ার খবরে ভারত এখনও জানায়নি তারা কাদের পক্ষে। নয়াদিল্লির তরফ থেকে শুধু উভয়পক্ষকে সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মস্কোর তরফ থেকে ইমরান খানকে আমন্ত্রণ করা হয়নি। পাক প্রধানমন্ত্রী নিজে থেকেই সে দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জানা গিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের আগামী বছর পাকিস্তান আসার কথা। ইমরানের রুশ সফরে এই নিয়ে পাকাপাকি কথা হবে।

উল্লেখ করা যেতে পারে, পাকিস্তান নানা ইস্যুতে জর্জরিত। আর্থিক সমস্যা তো রয়েছে, রয়েছে রাজনৈতিক অস্থিরতা। পাক বিরোধীদল ইতোমধ্যে ইমরানের ইস্তফার দাবিতে সরব হয়েছে। দেশের নানা প্রান্তে সরকার-বিরোধী আন্দোলন মাথাচাড়া দিচ্ছে। এই অবস্থায় রাশিয়া যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

জানা গিয়েছে, পাক প্রধানমন্ত্রীর অনেকদিন আগেই রাশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই সফর একাধিকবার বাতিল করতে হয়। একটি সর্বভারতীয় চ্যানেলের খবর অনুসারে, ইউক্রেন ইস্যু ঘনীভূত হওয়ার আগে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে টেলিফোনে কথা হয়।

আরও পড়ুন জঙ্গি হামলার জন্য় চিনকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ পাকিস্তানের

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ