কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: দুর্নীতির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হচ্ছে তৃণমূল নেতাদের। কখনও কখনও তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষরা। ইট পাথর থেকে ডিম ছোড়াও হচ্ছে। উঠছে চোর স্লোগান। কাটোয়াতে ১০০ দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। অভিযুক্ত পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল।

জানা গিয়েছে, ভুয়ো অ্যাকাউন্ট খুলে ১০০ দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পালের বিরুদ্ধে। কাটোয়ার স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অভিযোগপত্রে নাম রয়েছে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আরও ১৭ জনের। দীর্ঘদিন ধরে দিগন্ত পালের বিরুদ্ধে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। কাটোয়ার কভূই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের না জানিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা তোলা হয়। কাটোয়া থানাতে প্রাক্তন বিধায়ক সহ আরও অনেকের নামে অভিযোগ জমা পড়েছে। শনিবার গভীর রাতে দিগন্ত পালের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। পরে স্টেশন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ খুলতে পারতেন না। তাঁরাও এখন মুখ খুলছেন। এই তৃণমূল নেতাদের কোথাও গ্রেফতার করা হচ্ছে, কোথাও তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে।

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

দেব-শুভশ্রীর পুজোর ছবিতে এন্ট্রি নিচ্ছেন কোয়েলও, কিন্তু ‘দেশু ৭’-এর প্রযোজক কে?

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ