হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাকিমপুর: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে ৫০ জন বাংলাদেশি এখনো পর্যন্ত ভিড় করেছেন। আবারও নতুন করে সীমান্তের চেক পোস্টে হাজির হচ্ছেন বাংলাদেশিরা(Bangladeshi)। বিভিন্ন সময় উত্তর ২৪ পরগনার বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থের বিনিময়ে এদেশে ঢুকেছিলেন অনেকে। এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে বিভিন্ন কাজ করছিলেন অনেকে। এমনকি এই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেই বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে ভিড় করেছিলেন বলে অকপটে স্বীকার করছেন।

ইতিমধ্যে বাদুড়িয়া(Baduria), স্বরূপনগর(Swarupnagar) সহ তিনটি হোল্ডিং সেন্টারে ২৫০ জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। ইতিমধ্যে তাদের যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিক সবটাই যাচাই করছেন বিএসএফের আধিকারিকরা। সঠিক তথ্য যতক্ষণ পর্যন্ত না পাবেন তাদেরকে দেশে ফেরানো হবে না বলে জানিয়েছেন বিএসএফ অফিসাররা। হোল্ডিং সেন্টারে থাকা শিশু, মহিলা, পুরুষ তাদের সব রকম স্বাস্থ্য পরিষেবা, খাওয়া-দাওয়া এমনকি নিরাপত্তার ব্যাপারটাও স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে। দেশে ফেরার আগে যাতে কোন অসুবিধা না হয় তার সব রকম প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এর আগে,উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশিরা দেশে ফেরার অপেক্ষায় ভিড় জমান।

গত সপ্তাহে আড়াইশো জন বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে রাখা হলেও ১০০ জনকে উপযুক্ত নথিপত্র যাচাই করে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশে হাতে তুলে দেয় বিএসএফ।হাকিমপুর চেকপোষ্টে শিশু, মহিলা, পুরুষ গত সপ্তাহে ভিজে ভিজে বৃষ্টির মধ্যে সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় থাকতে দেখা যায়। তাদের মধ্যে কেউ রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে দালাল মারফত এদেশে ঢুকেছিলেন। কেউ পরিচারিকার অথবা শ্রমিকের কাজ করছিলেন।আবার কেউ অবৈধভাবে বসবাস করেছিলেন। সরকারি সুযোগ-সুবিধা সবই পেতেন সেটা অকপটে স্বীকার করে নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর আতঙ্ক গ্রাস করেছে। তাই তারা দেশে ফিরতে চাইছেন । প্রতিদিন সকাল থেকে ভিড় জমাচ্ছেন সীমান্তে।

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে