ভারত সফরে বিদেশসচিব, হাসিনার সফরসূচি নিয়ে কথা

বুধবার দুপুরে দিল্লি পৌঁছন বিদেশসচিব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এ বছরের দ্বিতীয়ার্ধে ভারত সফরে আসবেন বঙ্গবন্ধুকন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরের রূপরেখা তৈরি করতে দিল্লি পৌঁছলেন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। বৈঠক করবেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে। হাসিনার ভারত সফরের আগে দিল্লিত অনুষ্ঠিত হবে যৌথ পরামর্শ কমিটির বৈঠক। বাংলাদেশের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন সে দেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিদেশসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক স্তরের বহু বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ দূতাবাস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সফরের প্রথমদিন বিদেশ সচিব মাসুদ বিন চেন্নাইতে নির্মীয়মাণ উপহাইকমিশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। রাতেই তাঁর দিল্লি ফিরে আসার কথা। কাল, অর্থাৎ বুধবার বিদেশ সচিব পর্যায়ের বৈঠক।

দিল্লি রওনা হওয়ার আগে বিদেশ সচিব মাসুদ বিন বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। সেই সফরসূচি চূড়ান্ত রূপরেখা তৈরি করতেই তিনি দিল্লি যাচ্ছেন। তাছাড়া কয়েকদিন বাদেই দিল্লিতে যৌথ পরামর্শ কমিটির বৈঠক। ওই বৈঠক নিয়েও আলোচনা হবে। বাংলাদেশের বিদেশ সচিব বলেন, করোনাকালে বিধিনিষেধ থাকায় বহু গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল হওয়ায় বৈঠক শুরু করার প্রক্রিয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। দ্বিপাক্ষিকস্তরের যাবতীয় বিষয়ে আলোচনা হবে। সেই সব বিষয়ের মধ্যে রয়েছে ঋণচুক্তি প্রকল্প এবং ভূরাজনৈতিক বিষয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের