কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: কাটমানির টাকা ফেরত চেয়ে বাজারে পড়ল পোস্টার। মালদহর ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ হকার্স কর্নার(Gourbanga Hawker’s Corner) এলাকার ঘটনা। এই অভিযোগ চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার কাউন্সিলরের।এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।মালদার ইংরেজবাজার শহরের ২ নম্বর কলোনি সংলগ্ন এলাকায় রয়েছে এই বাজার। বছর তিনেক আগে এই বাজার নতুন করে সংস্কার হয়। সেই সময় প্রায় দেড়শটি দোকান ও প্লাটফর্ম বিক্রি করা হয়। বাজারে রয়েছে সবজি ,মাছ , মাংস ও মুদিখানার দোকান। ব্যবসায়ীদের অভিযোগ তাদেরকে যে স্লিপ দেওয়া হয়েছে, তার থেকে অনেক বেশি অর্থ নেওয়া হয়েছে।

আর এই কাটমানি ফেরত এর দাবিতেই, মঙ্গলবার সকালবেলা, গোটা বাজার জুড়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে প্লাটফর্ম ও দোকানঘর বিক্রির নামে যে কাটমানি নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে। অভিযোগ এলাকার তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে।যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তিনি জানিয়েছেন ,যারা অভিযোগ করছে এতদিন কেন তারা অভিযোগ করেনি।

সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক চক্রান্তের কারণেই এই ধরনের পোস্টার লাগানো হয়েছে।কার্যত কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন ইংরেজবাজার পুরসভার(Englishbazar Municipality) চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের দাবি, লটারির মাধ্যমে যারা মাছ মাংস ও ডিম বিক্রি করেন তাদের স্টল দেওয়া হয়েছে। কোন দুর্নীতি হয়নি। কোন অতিরিক্ত টাকা নেওয়া হয়নি।পুরসভা ও কাউন্সিলরকে তীব্র কটাক্ষ করেছেন জেলা বিজেপি নেতৃত্বের।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা