Bangladesh: কচি ঘাস খেয়েই সাফারি পার্কের ১১ জেব্রার মৃত্যু

চলতি বছরের জানুয়ারি মাসে শ্রীপুরের সাফারি পার্কে একের পর এক জেব্রা মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। মোট ১১টি জেব্রার মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কচি ঘাসে থাকা অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণেই গাজিপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে এ কথা উল্লেখ করা হয়েছে। আচমকাই কেন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ ছাড়া জেব্রাদের কচি ঘাস খেতে দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। তদন্ত কমিটির সুপারিশ মেনে জেব্রা মৃত্যুর ঘটনায় দায়িদের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবউদ্দিন।

চলতি বছরের জানুয়ারি মাসে শ্রীপুরের সাফারি পার্কে একের পর এক জেব্রা মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। মোট ১১টি জেব্রার মৃত্যু হয়। বিড়ম্বনায় পড়তে হয় প্রশাসনকে। শেষ পর্যন্ত জেব্রা মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। রবিবারই তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ে।

সূত্রের খবর, তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয় আচমকা জেব্রাদের কচি ঘাস খেতে দেওয়ায় অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেই ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবউদ্দিন জানান, ‘প্রথম দিকে তিনটি জেব্রার মৃত্যু ধামাচাপা দেওয়া এবং আঘাতজনিত কারণ প্রতিষ্ঠা করতে মৃত তিনটি জেব্রার পেট ধারালো কিছু দ্বারা কাটা হয়েছে বলে তদন্ত কমিটি জানিয়েছে। কে বা কারা ওই মৃত তিনটি জেব্রার পেট কেটেছে, তা উদঘাটন করার জন্য আরও তদন্ত চালানো হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এফআইআর দায়ের করা হবে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের