সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই ভোলবদল! নিজের ফেসবুকের বায়ো থেকে তৃণমূলের প্রতীক সরিয়ে দিলেন রাসবিহারীর প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার। সঙ্গে তাঁর বায়ো থেকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। গতকাল, বুধবার রাতে দেবাশিস কুমার নিজের ও শহর কলকাতার ছবি দিয়ে সাজিয়েছেন ফেসবুক প্রোফাইল। যাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে দাবি করা কলকাতা পুরসভার কাউন্সিলরের এমন পদক্ষেপ কেন? এর উত্তর অবশ্য দেননি তিনি। তবে দেবাশিস কুমারের ফেসবুকের বায়ো আপডেট হতেই তাঁকে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনেরা।

আরও পডুন: সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

ঠিক যখন, তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে নিজেদের মতো বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করেছেন বিদ্রোহী বিধায়করা। দিকে দিকে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করে দল ছাড়ছেন তৃণমূলের কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়করা। তখনই দক্ষিণ কলকাতার প্রভাবশালী নেতা দেবাশিস কুমারের এই পদক্ষেপকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। তবে কি তিনিও বিদ্রোহী বিধায়কদের দলে? নাকি ছেড়ে দিচ্ছেন তৃণমূল? এই বিষয়ে খোলসা করে কিছুই বলেননি মেয়র পারিষদ দেবাশিস।

গতকাল, বুধবার রাজ্য রাজনীতিতে এক বিরল দৃশ্য দেখা যায়। খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করে ৫৮ জন বিদ্রোহী তৃণমূল বিধায়ক বেনজির সিদ্ধান্ত নেন। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়কে পরিষদীয় নেতা হিসেবে নির্বাচিত করেন বিদ্রোহী বিধায়করা। সঙ্গে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে বিরোধী দলের স্বীকৃতি দিতে বিধানসভার স্পিকারকে চিঠি দেন বিদ্রোহী বিধায়করা। তাতে সম্মতি দিয়ে, ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। তারপর থেকেই তৃণমূলে ফাটল আরও চওড়া হয়ে গিয়েছে। সকলেই এখন ‘আসল তৃণমূল’ বা ‘নতুন তৃণমূল’-এ যোগ দিচ্ছেন নয় সমর্থন করছেন। এবার দেবাশিস কুমারের এই ভোলবদলের পিছনে কোনও কারণ রয়েছে কিনা তা নিয়ে জল্পনা চলছে দক্ষিণ কলকাতাজুড়ে। 

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী