সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের আর্থিক দুর্নীতিতে আরও একজনের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বেহালার ধৃত ব্যবসায়ী জয় কামদারের সূত্র ধরেই কল্যাণ শুক্লা নামে একজনকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সেই তলব অনুযায়ী বৃহস্পতিবার সকালে ইডির দফতরে হাজিরা দিয়েছেন তিনি। কল্যাণ শুক্লা শ্রেয়া পাণ্ডের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। 

সোনা পাপ্পু ও জয় কামদার দুজনেই বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে কল্যাণ শুক্লার যোগ পাওয়া গিয়েছে। আরবানাতে কল্যাণ শুক্লার বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানেও অভিযান চালিয়ে জয় কামদারের সম্পর্কে একাধিক তথ্য হাতে এসেছে। জয় কামদারের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রিতেও কল্যাণ শুক্লার সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। তল্লাশিতে পাওয়া তথ্যের বিষয় যাচাই করতেই তলব করা হয়েছিল কল্যাণ শুক্লাকে। এবার তিনি হাজিরা দিয়েছেন ইডি দফতরে। কল্যাণ শুক্লার ৩টি মোবাইল আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মোবাইলের নথিও যাচাই করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, সোনা পাপ্পু ও জয় কামদারের আর্থিক দুর্নীতির সঙ্গে কতটা জড়িয়ে রয়েছেন কল্যাণ শুক্লা, তার হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা সেটাও তদন্তসাপেক্ষ। বৃহস্পতিবার যখন কল্যাণ শুক্লা ইডির দফতরে আসেন, তখন তাঁর হাতে কিছু ফাইল দেখা গিয়েছে। তাঁর কাছে ইডি এদিন কোনো নথি চেয়েছে কিনা জানা যায়নি। 

এদিন কল্যাণ শুক্লাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সোনা পাপ্পু ও জয় কামদারের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। এই দুর্নীতির ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তার হদিশ পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮